আজ, সোমবার | ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ৪:০২

ব্রেকিং নিউজ :
আবার বাড়লো জ্বালানি তেলের দাম মাগুরায় চোরাই ৫টি মোটরসাইকেলসহ চোর সিণ্ডিকেটের এক সদস্য গ্রেফতার দুই মহাদেশ সফরের উদ্দেশ্যে দেশ ছাড়লেন এমপি মনোয়ার খান এআই ট্রাফিক ব্যবস্থা ঘিরে নতুন প্রতারণা-বিআরটিএ-এর সতর্কবার্তা স্বর্ণজয়ী ইয়াসমিনকে শ্রীপুরে সংবর্ধনা, বালিকা ফুটবল দলও পেল পুরস্কার জঙ্গল সলিমপুরে র‍্যাব -পুলিশের ক্যাম্প বুলডোজারে গুঁড়িয়ে দিয়েছে ইয়াসিন বাহিনী তেলবোঝাই ট্রাক ছিনতাই, চালককে হত্যা—এক সপ্তাহ পর উন্মোচিত চাঞ্চল্যকর রহস্য মাত্র ১শ ২০ টাকায় পুলিশের চাকরি সংসদ ভবন থেকে উধাও ১৩৪৩ কপার বার, তদন্তে অনিয়মের অভিযোগ ঝিনাইদহ ছাত্রদল নেতার মামলায় এনসিপির কেন্দ্রীয় নেতা তারেক গ্রেফতার

আমুড়িয়া গ্রামে দু:সাহসিক ডাকাতি

মাগুরা প্রতিদিন: মাগুরায় সদর উপজেলার আমুড়িয়া গ্রামের একটি বাড়িতে গভীর রাতে অস্ত্রের মুখে দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটেছে।

শনিবার (১০ জানুয়ারি) ভোর রাত ৪টার দিকে একটি সংঘবদ্ধ ডাকাত দল কুচিয়ামোড়া ইউনিয়নের আমুড়িয়া গ্রামের মাঝিপাড়ায় ব্যবসায়ী মুস্তাফিজুর রহমানের বাড়ির টিনের চাল কেটে ঘরের মধ্যে প্রবেশ করে।

গৃহকর্তা মুস্তাফিজুর জানান, ডাকাত দল ঘরের মধ্যে ঢোকার পর অস্ত্রের মুখে তাকে ও পরিবারের অন্যদেরকে মারধর করে নগদ সাড়ে তিন লাখ টাকা এবং প্রায় ৩ ভরি স্বর্ণালংকার লুট করে পালিয়ে যায়।

মুস্তাফিজুর রহমান জানান, তিনি গরুর ব্যবসায়ী এবং গরু বিক্রির টাকা ঘরে রাখা ছিল। ওই টাকার খবর জানতে পেরে ডাকাত দল বাড়িতে হামলা চালায় বলে ধারণা হচ্ছে।

মাগুরা সদর থানার ওসি মো. আশিকুর রহমান জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology