আজ, সোমবার | ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ২:৫৫

ব্রেকিং নিউজ :
আবার বাড়লো জ্বালানি তেলের দাম মাগুরায় চোরাই ৫টি মোটরসাইকেলসহ চোর সিণ্ডিকেটের এক সদস্য গ্রেফতার দুই মহাদেশ সফরের উদ্দেশ্যে দেশ ছাড়লেন এমপি মনোয়ার খান এআই ট্রাফিক ব্যবস্থা ঘিরে নতুন প্রতারণা-বিআরটিএ-এর সতর্কবার্তা স্বর্ণজয়ী ইয়াসমিনকে শ্রীপুরে সংবর্ধনা, বালিকা ফুটবল দলও পেল পুরস্কার জঙ্গল সলিমপুরে র‍্যাব -পুলিশের ক্যাম্প বুলডোজারে গুঁড়িয়ে দিয়েছে ইয়াসিন বাহিনী তেলবোঝাই ট্রাক ছিনতাই, চালককে হত্যা—এক সপ্তাহ পর উন্মোচিত চাঞ্চল্যকর রহস্য মাত্র ১শ ২০ টাকায় পুলিশের চাকরি সংসদ ভবন থেকে উধাও ১৩৪৩ কপার বার, তদন্তে অনিয়মের অভিযোগ ঝিনাইদহ ছাত্রদল নেতার মামলায় এনসিপির কেন্দ্রীয় নেতা তারেক গ্রেফতার

মনোনয়ন ফিরে পেলেন গণফোরাম ও জাতীয় পার্টির প্রার্থী

মাগুরা প্রতিদিন : মাগুরা-১ ও মাগুরা-২ নির্বাচনী আসনের দুই প্রার্থী তাদের মনোনয়ন ফিরে পেয়েছেন। এই দুই প্রার্থী হচ্ছেন মাগুরা-১ আসনের গণফোরাম প্রার্থী দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ডাক্তার মিজানুর রহমান এবং মাগুরা-২ আসনের জাতীয় পার্টির প্রার্থী মশিয়ার রহমান।

৩ জানুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রার্থীদের দাখিলকৃত মনোনয়ন পত্র যাচাই বাছাই শেষে মাগুরা জেলা রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে তাদের মনোয়ন বাতিল করা হয়।

মাগুরা-১ আসনে মনোনয়ন ফিরে পাওয়া প্রার্থী গণফোরামের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ডাক্তার মিজানুর রহমানের আপিলের পরিপ্রেক্ষিতে রবিবার নির্বাচন কমিশনে আপিল শুনানী শেষে তার মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়। আয়কর রিটার্ন দাখিল সংক্রান্ত ত্রæটির কারণে মাগুরা জেলা রিটার্নিং অফিসার তার মনোনয়ন অবৈধ ঘোষণা করেন।

অন্যদিকে মাগুরা-২ আসনের জাতীয় পার্টির প্রার্থী মশিয়ার রহমানের মনোনয়ন পত্রের সাথে হলফ নামায় সন্নিবেশিত তথ্য অসম্পূর্ণ থাকায় তার মনোয়ন অবৈধ ঘোষণা করা হয়েছিল।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology