আজ, মঙ্গলবার | ৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ৪:৪৯

ব্রেকিং নিউজ :
ক্রিকেট এবং রাজনীতি নিয়ে ফেসবুকে সাকিব আল হাসানের নতুন স্টাটাস মাগুরায় হাম-রুবেলা প্রতিরোধে টিকাদান জোরদার: উদ্বুদ্ধকরণ কর্মসূচি অনুষ্ঠিত প্রধানমন্ত্রী গঠিত পিএসএসি’র সদস্য মনোনীত হলেন ইনসেপ্টার আব্দুল মুক্তাদির চলে গেলেন ফিফাব্যাজ রেফারী কাজী আনসারুল ইসলাম মিন্টু বীর মুক্তিযোদ্ধা সার্জেন্ট বদরুল আলমের ইন্তেকাল মায়ার পাহাড় মাগুরার শ্রীপুরের মেয়ে লিমাকে হত্যার পর তার স্বামী বিবস্ত্র করে মাঠের মধ্যে ফেলে দেয় অনৈতিক লেনদেনের অভিযোগে শ্রীপুর থানার ওসি শাহিন মিয়া প্রত্যাহার শ্রীপুর উপজেলার বড় উদাস গ্রামে ঘাসের জঙ্গলে গৃহবধূর মরদেহ বৈশ্বিক বাজারে এগোচ্ছে দেশের ঔষধ শিল্প

মাগুরায় ভাষাসৈনিক হামিদুজ্জামান এহিয়া’র নামে সড়ক

মাগুরা প্রতিদিন : মাগুরার কৃতি সন্তান বায়ান্ন’র ভাষাসৈনিক প্রয়াত একেএম হামিদুজ্জামান এহিয়ার স্মরণে নামকরণ করা সড়কের নামফলক থেকে জমে থাকা ময়লা পরিষ্কার করতে দেখা গেছে তাঁর কনিষ্ঠ পুত্র কবি ও কলাম লেখক সাগর জামানকে।

শুক্রবার দুপুরে মাগুরা–ফরিদপুর মহাসড়কের কেষ্টপুর স্ট্যান্ড এলাকায় অবস্থিত নামফলকের পাশে তাঁকে নিজ হাতে পরিষ্কার করতে দেখা যায়। দীর্ঘদিন অযত্নে পড়ে থাকায় নামফলকটিতে ময়লা ও আবর্জনা জমে গিয়েছিল।

বায়ান্ন’র ভাষা আন্দোলনের সময় ঢাকাসহ সারাদেশে উত্তাল পরিস্থিতির মধ্যেই মাগুরায় সহপাঠীদের সংগঠিত করেছিলেন হামিদুজ্জামান এহিয়া। সে সময় তিনি শ্রীপুর উপজেলার নাকোল রাইচরণ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন। পরে তিনি বাড়ি থেকে পালিয়ে ঢাকায় ভাষা আন্দোলনের সভায় অংশ নেন। ভাষা আন্দোলনে সক্রিয় ভূমিকার কারণে ১৯৫৪ সালের ২৭ ফেব্রুয়ারি বেলুচ আর্মড ফোর্স তাঁকে গ্রেফতার করে।

ভাষা আন্দোলনে তাঁর গৌরবময় ভূমিকার স্বীকৃতিস্বরূপ ২০১০ সালের ১৬ জুলাই তৎকালীন সরকার মাগুরা–ফরিদপুর মহাসড়কের কেষ্টপুর স্ট্যান্ড থেকে শ্রীপুর উপজেলার নাকোল বাজার পর্যন্ত সড়কটির নামকরণ করেন তাঁর নামে। একই বছর ১৬ জুলাই নামফলকটি উদ্বোধন করেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি–এর চেয়ারম্যান অধ্যাপক ডা. সিরাজুল আকবর। পরে ২০১৪ সালে ভাষা আন্দোলন গবেষণা কেন্দ্র ও মিউজিয়াম তাঁকে মরণোত্তর সম্মাননা প্রদান করে।

নিজের বাবার স্মৃতিচিহ্ন অযত্নে পড়ে থাকতে দেখে ব্যথিত হয়ে সাগর জামান নামফলকটি পরিষ্কার করেন। এলাকাবাসীর অনেকেই এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে সড়কের নামফলক ও স্মৃতিচিহ্নগুলো সংরক্ষণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণের দাবি জানান।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology