আজ, সোমবার | ৩১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ১২:৫৮

ব্রেকিং নিউজ :
ভিডিও চালু রেখে পুলিশ নির্যাতনের ঘটনায় সাবেক ছাত্রদল নেতা নয়ন গ্রেফতার শ্রীপুরে পল্লিবিদ্যুতের গাফিলতিতে দিনমজুরের মৃত্যু, দুই কর্মী সাময়িক বরখাস্ত মাগুরায় টিএসপি-ডিএপি সারের সংকট, চাহিদার তুলনায় বরাদ্দ কম মাগুরায় ৫ লাখ টাকার চুক্তিতে সিআইডি সেজে অপহরণের চেষ্টা -৭ জন গ্রেফতার জাসদ নেতা মাগুরার সাবেক উপজেলা চেয়ারম্যান এম এ আওয়াল আর নেই প্রধানমন্ত্রীর কার্যালয়ের হস্তক্ষেপে সংঘর্ষ এড়াল মহম্মদপুর বিএনপির দুইপক্ষ কর্মসংস্থান সৃষ্টি ও শিল্পায়নে মাগুরাকে এগিয়ে নিতে ঢাকায় উদ্যোক্তা কর্মশালা ট্রান্সফরমার চুরির সময় বিদ্যুৎ চলে আসায় বিদ্যুৎস্পৃষ্ট চোর মাগুরায় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-ফলমেলা উদ্বোধন মাগুরায় সার ও বীজ মনিটরিং কমিটির সভা

মাগুরায় মটরসাইকেল দূর্ঘটনায় যুবকের মৃত্যু

মাগুরা প্রতিদিন : মাগুরায় দ্রুতগতি সম্পন্ন দুটি মটর সাইকেলের মুখোমুখী সংঘর্ষে আবদুর রহিম (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি মাগুরার মহম্মদপুর উপজেলার পলাশবাড়ি গ্রামের অবসরপ্রাপ্ত সেনা সদস্য মাহবুবুর রহমানের ছেলে।

গ্রামের বাড়ি মহম্মদপুর উপজেলার পলাশবাড়িয়া থেকে মাগুরা শহরের স্টেডিয়াম পাড়ার ভাড়াবাড়িতে ফেরার পথে তিনি দূর্ঘটনার শিকার হন।

প্রত্যক্ষদর্শিরা জানায়, বুধবার বেলা আড়াইটার দিকে মাগুরা-নড়াইল সড়কের পারলা মান্দারতলা এলাকায় বিপরীতমুখী মটর সাইকেল দুটির মুখোমুখী সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলেই আবদুর রহিমের মৃত্যু হয়। দূর্ঘটনায় আহত অপর যুবক মাগুরা সদর উপজেলার মালিকগ্রামের ইউসুফ বিশ্বাসের ছেলে রিয়াজ (২৫)। আশঙ্কাজনক অবস্থায় তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

এ ঘটনায় সদর থানায় একটি অপমৃত্যু মামলা রুজু হয়েছে বলে জানা গেছে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology