আজ, বুধবার | ৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | দুপুর ২:৫১

ব্রেকিং নিউজ :
মাগুরায় খুচরা সার বিক্রেতাদের মানববন্ধন; প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি মাগুরা-১ আসনের এমপির রাজনৈতিক সচিব নিয়োগ মাগুরার ছেলে জাহিদুল ইসলাম রনি প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব নিযুক্ত স্বাধীনতার মার্চ: অপারেশন সার্চলাইট থেকে বিজয়ের লাল-সবুজ পতাকা জনগণের কথা জানতে মাগুরায় ৯টি অভিযোগ বাক্স স্থাপন মাগুরায় শোভাযাত্রায় নিতাই রায় চৌধুরী ও মনোয়ার হোসেন খানের অভ্যর্থনা মাগুরায় ভিজিএফ কার্ড বণ্টন নিয়ে সংঘর্ষের ঘটনায় বিএনপির ১৪ জন গ্রেফতার মাগুরা পৌরসভার সাবেক প্রশাসকের বিরুদ্ধে আর্থিক কেলেঙ্কারির অভিযোগ আইজিপি হলেন মাগুরার সাবেক পুলিশ সুপার ভাষার জন্য ভালোবাসা

মাগুরায় রেলের জমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্তদের মধ্যে চেক বিতরণ

মাগুরা প্রতিদিন : মাগুরায় রেল প্রকল্পের জমি অধিগ্রহণের ক্ষতিগ্রস্তদের মাঝে দ্বিতীয় পর্যায়ে ৩ কোটি ৮৩ লক্ষ টাকার চেক বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টায় সদরের রামনগর ঠাকুরবাড়ি  এলাকায় অধিগ্রহণকৃত জমিতে দাঁড়িয়ে ৫২ জন ক্ষতিগ্রস্তের মাঝে চেক বিতরণ করেন জেলা প্রশাসক মোঃ আবু নাসের বেগ। এর আগে ৩১ জানুয়ারি ১৭ জন ক্ষতিগ্রস্তের মাঝে ১ কোটি ২০ লাখ টাকার চেক বিতরণ করেন জেলা প্রশাসক মোঃ আবু নাসের বেগ। 

অতিরিক্ত জেলা প্রশাসক প্রশান্ত কুমার বিশ্বাস এর সভাপতিত্বে চেক বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছিলেন বাংলাদেশ রেলওয়ে প্রকল্প পরিচালক মোঃ আসাদুল হক ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মিজানুর রহমান। অনুষ্ঠান থেকে  দ্রুত সময়ের মধ্যে রেলের অধিগ্রহণকৃত জমির ক্ষতিপূরণের টাকা বুঝিয়ে দিয়ে রেল সংযোগ এর কার্যক্রম শুরু করার আশাবাদ ব্যক্ত করা হয়। মধুখালী থেকে মাগুরা পর্যন্ত ১৯.৯০ কিলোমিটার দৈর্ঘ্যের এ রেলপথ স্থাপনে ব্যয় ধরা হয়েছে  ১২০২ কোটি টাকা। রেল সংযোগ স্থাপনের  এ প্রকল্পে মাগুরা অংশে জমি অধিগ্রহণ বাবদ খরচ  হবে ১১৪ কোটি টাকা।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology