আজ, রবিবার | ১৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | সন্ধ্যা ৭:৫১

ব্রেকিং নিউজ :
শ্রীপুরে বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে বিএনপির দোয়া মাহফিল সরকারি কাজে বাধা দিলে দলের হলেও ছাড় নয়: নিতাই রায় চৌধুরী মাগুরায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মিছিল চিত্রাঙ্কন-আবৃত্তির পুরস্কার বিতরণে শেষ হলো মহম্মদপুরের বইমেলা বিশ্ববরেণ্য শিল্পী এস এম সুলতানের ১০৩তম জন্মবার্ষিকী মাগুরায় এসএসসি পরীক্ষায় পাশের হার ৬৮.২৪ শতাংশ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের মহাপ্রয়ান দিবসে শ্রদ্ধাঞ্জলি শরীয়তপুরের পথে পথে : মঠ, মসজিদ, মন্দির, জমিদারবাড়ি আর লোককথার এক বিস্মৃত ভূখণ্ড মাগুরায় বিদ্যুৎস্পৃষ্টে মসজিদের মুয়াজ্জিনের মৃত্যু আবৃত্তি জাতির আত্মপরিচয়ের প্রতিফলন — সংস্কৃতি মন্ত্রী

মাগুরার গঙ্গারামপুর ও আলমখালি সড়ক দূর্ঘটনায় ২ জনের মৃত্যু

মাগুরা প্রতিদিন : মাগুরায় পৃথক সড়ক দূর্ঘটনায় শুক্রবার সুব্রত মালো (৪৯) নামে একজন নসিমন চালক এবং রায়াদ শেখ (৩৫) নামে এক রিক্সাভ্যান চালকের মৃত্যু হয়েছে।

শুক্রবার সকাল ৯টার দিকে নড়াইল-মাগুরা সড়কের গঙ্গারামপুর মাধ্যমিক বিদ্যালয়ের সামনে যাত্রীবাহী একটি বাসের সাথে মাছের ড্রাম বোঝাই নসিমন গাড়ির সংঘর্ষ হলে নসিমন চালক সুব্রত মালো মারাত্মকভাবে আহত হন। দূর্ঘটনার পর মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। সে মহম্মদপুর উপজেলার পানিঘাটা এলাকার বাসিন্দা।

অপরদিকে মাগুরা-ঝিনাইদহ সড়কের আলমখালি বাজারে সংযোগ সড়ক থেকে একটি ভ্যানরিক্সা সড়কে উঠেতে গেলে দ্রুতগামী ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ভ্যান চালক রায়াদ শেখের মৃত্যু হয়। সে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার কামান্না গ্রামের আবুল শেখের ছেলে।

মাগুরা রামনগর হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ গৌতম চন্দ্র বিশ্বাস বলেন, উভয় ঘটনায় সংশ্লিষ্ট থানায় অপমৃত্যু মামলা রুজু হয়েছে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology