আজ, সোমবার | ২৪শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | সকাল ৭:১৫

ব্রেকিং নিউজ :
প্রধানমন্ত্রীর কার্যালয়ের হস্তক্ষেপে সংঘর্ষ এড়াল মহম্মদপুর বিএনপির দুইপক্ষ কর্মসংস্থান সৃষ্টি ও শিল্পায়নে মাগুরাকে এগিয়ে নিতে ঢাকায় উদ্যোক্তা কর্মশালা ট্রান্সফরমার চুরির সময় বিদ্যুৎ চলে আসায় বিদ্যুৎস্পৃষ্ট চোর মাগুরায় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-ফলমেলা উদ্বোধন মাগুরায় সার ও বীজ মনিটরিং কমিটির সভা মাগুরায় আবালপুর হাওড় এলাকায় দুই মোটরসাইকেলের সংঘর্ষ, নিহত ২ মাগুরায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদ্বোধন শ্রীপুরে বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে বিএনপির দোয়া মাহফিল সরকারি কাজে বাধা দিলে দলের হলেও ছাড় নয়: নিতাই রায় চৌধুরী মাগুরায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মিছিল

মাগুরার বগিয়া ইউনিয়ন পরিষদের নির্বাচন স্থগিত ঘোষণা

মাগুরা প্রতিদিন ডটকম : নির্বাচনের আগের দিন মাগুরার সদর উপজেলার বগিয়া ইউনিয়ন পরিষদের নির্বাচন স্থগিত হয়ে গেলো। সীমানা সংক্রান্ত মামলার কারণে নির্বাচন স্থগিত করা হয়েছে বলে জানা গেছে।

১১ নভেম্বর এ ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠানের সকল প্রস্তুতি সম্পন্ন করা হলেও আগের দিন বুধবার নির্বাচন কমিশন থেকে নির্বাচন স্থগিতের এই আদেশ দেয়া হয়।

মাগুরা জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, মাগুরার বগিয়া ইউনিয়নের সঙ্গে পার্শ্ববর্তি ফরিদপুরের মধুখালি উপজেলার কামারখালি ইউনিয়নের সঙ্গে সীমানা বিরোধ চলছিল। এই বিরোধের জের ধরে আদালতে মামলা দায়ের হলে তারই সূত্রে আদালত বিরোধ নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এ ইউনিয়নের নির্বাচন স্থগিতের আদেশ দিয়েছে।

মাগুরা জেলা নির্বাচন অফিসার অলিউল ইসলাম বগিয়া ইউনিয়নের নির্বাচন স্থগিতাদেশের বিষয়টি মাগুরা প্রতিদিন ডটকম’কে নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, দ্বিতীয় দফায় তফসীল ঘোষণা’র পর এই ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মীর রওনক হোসেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। এ ইউনিয়নের ওয়ার্ড সমূহের সাধারণ ও সংরক্ষিত সদস্য পদের নির্বাচনের জন্যে মাগুরা সদর উপজেলা নির্বাচন অফিসের পক্ষ থেকে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। বুধবার নির্বাচন উপলক্ষে নির্ধারিত লোকবল এবং ভোটার সরঞ্জমাদিও সরবরাহ করা হয়েছিলো।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology