আজ, মঙ্গলবার | ২২শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | দুপুর ২:০৯

ব্রেকিং নিউজ :
তেলের দাম বাড়তেই মাগুরায় পরিবহন খাতে অস্থিরতা হঠাৎ করে লিটারে ২০ টাকা বাড়ল সব জ্বালানি তেলের দাম ন্যাম ভবনে জামায়াতের সেই এমপির দ্বিতীয় স্ত্রীর ম/রদে/হ মাগুরা সাইবার সেলের সাফল্য-আগস্ট মাসে উদ্ধার ৪১ মোবাইল শ্রীপুরে জুয়ার আসরে অভিযান চালিয়ে ১১ জন আটক ৬০ বছর বয়সে ইয়াবা কারবার, ৫০০ পিসসহ গ্রেফতার জামিনে মুক্তির পর কারাফটক থেকে ফের গ্রেপ্তার শ্রীকোল ইউপি চেয়ারম্যান কুটি মাগুরায় মুক্তিপণের দাবিতে মাইক্রোচালক অপহরণ, ৩ ঘণ্টায় উদ্ধার মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পেলেন মুনিরুল ইসলাম মঞ্জু মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক জাহিদুল ইসলামকে নেত্রকোনায় বদলি

সারাদেশে তিনদিনের নজরুল মেলা আয়োজনের ঘোষণা সংস্কৃতিমন্ত্রীর

মাগুরা প্রতিদিন : সংস্কৃতি মন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী সারাদেশে সাংস্কৃতিক জাগরণের আহ্বান জানিয়ে বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী ত্রিশালের অনুষ্ঠানে নজরুল বর্ষ উদযাপনের ঘোষণা দিয়েছেন। এর অংশ হিসেবে দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় তিনদিনব্যাপী নজরুল মেলা অনুষ্ঠিত হবে।

এ সময় মন্ত্রী জাতীয় কবির অসাম্প্রদায়িক, মানবিক ও দ্রোহের চেতনাকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার আহ্বানও জানান।

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে মাগুরায় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ‘দ্রোহের কবি, প্রাণের কবি নজরুল’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে শুক্রবার বিকেলে জেলা প্রশাসন ও শিল্পকলা একাডেমির উদ্যোগে এ আয়োজন অনুষ্ঠিত হয়।

মাগুরা অডিটোরিয়ামে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি মন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী। জেলা প্রশাসক মোতাকাব্বীর আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান আলোচক ছিলেন কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউটের পরিচালক লতিফুল ইসলাম শিবলী।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন মাগুরার পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ ড. মো. আলফাজ উদ্দীন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আহসান হাবিব কিশোর এবং পৌর বিএনপির সভাপতি মাসুদ হাসান খান কিজিল।
আলোচনা সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে স্থানীয় শিল্পীরা নজরুলসংগীত ও নৃত্য পরিবেশন করেন, যা উপস্থিত দর্শকদের মুগ্ধ করে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology