আজ, মঙ্গলবার | ৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ২:৪৯

ব্রেকিং নিউজ :
অবৈধভাবে সার মজুত: শ্রীপুরে দুই ব্যবসায়ী গ্রেফতার লুটপাট করলে মধুমতীতে ফেলে দেওয়া হবে-রবিউল ইসলাম নয়ন মাগুরার আমলসার থেকে ৩২৮ বস্তা সার উদ্ধার-দুই জনের নামে মামলা দায়ের সংস্কৃতিই বাংলাদেশ-ভারত সম্পর্কের সবচেয়ে বড় শক্তি: নিতাই রায় মাগুরায় খাল খনন ব্যয়ের হিসাব নিয়ে নানা প্রশ্ন ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু জন্মাষ্টমী সম্প্রীতি, ন্যায় ও মানবকল্যাণের চিরন্তন শিক্ষা বহন করে: সংস্কৃতি বিষয়ক মন্ত্রী মাগুরার খর্দ কছুন্দি গ্রামে বিক্ষোভ সমাবেশ মাগুরার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল ভিডিও চালু রেখে পুলিশ নির্যাতনের ঘটনায় সাবেক ছাত্রদল নেতা নয়ন গ্রেফতার

মাগুরায় দেওয়াল চাপায় ২ নির্মাণ শ্রমিকের মৃত্যু

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরা শহরের কলেজপাড়ায় একটি বাড়ির ভেঙ্গে পড়া সীমানা প্রাচীরের নীচে চাপা পড়ে রোমান এবং রাসেল নামে ২ নির্মাণ শ্রমিক নিহত এবং ২ জন গুরুতর আহত হয়েছে।

এলাকাবাসি জানায়, মাগুরা শহরের হাজীসাহেব রোডে মোস্তাফিজুর রহমানের বাড়ির পাশে মাগুরা পৌরসভার পক্ষ থেকে ড্রেন নির্মাণ কাজ চলছিল। কিন্তু রবিবার বেলা সাড়ে ১১ টার দিকে নির্মাণ কাজ চলাকালেই ড্রেনের পাশের ওই বাড়িটির সীমানা প্রাচীর ভেঙ্গে কর্মরত শ্রমিকদের উপর পড়ে যায়। এতে রমজান, রোমান, রাসেল এবং শাকিল নামে ৪ নির্মাণ শ্রমিক গুরুতর আহত হয়।

এ ঘটনার পর এলাকাবাসি তাদের উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে গেলে রোমান ও রাসেলের মৃত্যু হয়। অন্যদের হাসপাতালে চিকিত্সা চলছে।

এ বিষয়ে মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার কামরুল হাসান বলেন, ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। হতাহতের কারণ খতিয়ে দেখা হচ্ছে। এ বিষয়ে ক্ষতিগ্রস্তদের অভিযোগ সাপেক্ষে পরবর্তি আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology