আজ, সোমবার | ১৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | বিকাল ৪:১১

ব্রেকিং নিউজ :
মাগুরায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদ্বোধন শ্রীপুরে বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে বিএনপির দোয়া মাহফিল সরকারি কাজে বাধা দিলে দলের হলেও ছাড় নয়: নিতাই রায় চৌধুরী মাগুরায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মিছিল চিত্রাঙ্কন-আবৃত্তির পুরস্কার বিতরণে শেষ হলো মহম্মদপুরের বইমেলা বিশ্ববরেণ্য শিল্পী এস এম সুলতানের ১০৩তম জন্মবার্ষিকী মাগুরায় এসএসসি পরীক্ষায় পাশের হার ৬৮.২৪ শতাংশ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের মহাপ্রয়ান দিবসে শ্রদ্ধাঞ্জলি শরীয়তপুরের পথে পথে : মঠ, মসজিদ, মন্দির, জমিদারবাড়ি আর লোককথার এক বিস্মৃত ভূখণ্ড মাগুরায় বিদ্যুৎস্পৃষ্টে মসজিদের মুয়াজ্জিনের মৃত্যু

মাগুরায় বিশ্ব শিশু দিবস এবং শিশু অধিকার সপ্তাহের উদ্বোধন

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরায় সোমবার বিশ্ব শিশু দিবস এবং শিশু অধিকার সপ্তাহের উদ্বোধন করেছেন মাগুরা জেলা প্রশাসক ডক্টর আশরাফুল আলম।

সকাল সাড়ে ১১ টায় মাগুরা সরকারি শিশু পরিবারে জেলা প্রশাসন ও শিশু একাডেমির উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আবু নাসির বাবলু, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক আফজাল হোসাইন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার কুমারেশ চন্দ্র গাছি।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে উপস্থিত শিশুদের মধ্যে বিনামূল্যে তথ্য মন্ত্রণালয় মুদ্রিত বই বিতরণ করা হয়।

মাগুরায় শিশু অধিকার সপ্তাহ উপলক্ষে ১১ অক্টোবর পর্যন্ত শিশুদের জন্যে প্রতিযোগিতামূলক নানা কর্মসূচি রয়েছে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology