আজ, বুধবার | ৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | দুপুর ১২:৫৮

ব্রেকিং নিউজ :
মাগুরায় খুচরা সার বিক্রেতাদের মানববন্ধন; প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি মাগুরা-১ আসনের এমপির রাজনৈতিক সচিব নিয়োগ মাগুরার ছেলে জাহিদুল ইসলাম রনি প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব নিযুক্ত স্বাধীনতার মার্চ: অপারেশন সার্চলাইট থেকে বিজয়ের লাল-সবুজ পতাকা জনগণের কথা জানতে মাগুরায় ৯টি অভিযোগ বাক্স স্থাপন মাগুরায় শোভাযাত্রায় নিতাই রায় চৌধুরী ও মনোয়ার হোসেন খানের অভ্যর্থনা মাগুরায় ভিজিএফ কার্ড বণ্টন নিয়ে সংঘর্ষের ঘটনায় বিএনপির ১৪ জন গ্রেফতার মাগুরা পৌরসভার সাবেক প্রশাসকের বিরুদ্ধে আর্থিক কেলেঙ্কারির অভিযোগ আইজিপি হলেন মাগুরার সাবেক পুলিশ সুপার ভাষার জন্য ভালোবাসা

মাগুরায় সময় ফাউন্ডেশনের উদ্যোগে কম্বল বিতরণ ও ফ্রি আই ক্যাম্প

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরায় ৫ শতাধিক হতদরিদ্রদের মাঝে কম্বল বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংস্থা সময় ফাউন্ডেশন। শনিবার সকাল ১০ টায় শেখ কামাল ইনডোর স্টেডিয়ামে মাগুরা-১ আসনের সংসদ সদস্য এডভোকেট সাইফুজ্জামান শিখর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব কম্বল বিতরণ করেন।

শনিবার কম্বল বিতরণ অনুষ্ঠান শেষে প্রধান অতিথি ইনডোর স্টেডিয়ামে সময় ফাউন্ডেশন আয়োজিত বিনামূল্যে চক্ষু শিবিরের উদ্বোধন করেন। দিনব্যাপী এ ক্যাম্পে ৫০ জন হতদরিদ্রদের চক্ষুরোগ বিশেষজ্ঞ ডাক্তার শাহেদ হায়দার চৌধুরী সেবা প্রদান করেন। পাশাপাশি সময় ফাউণ্ডেশনের পক্ষ থেকে ঔষুধ বিতরণ করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে আয়োজকদের মধ্যে সময় ফাউন্ডেশনের ব্যবস্থাপক রেওয়ান শাহনেয়াজ সুজিত, ফাউন্ডেশনের সভাপতি ইমরান চৌধুরী, সাধারণ সম্পাদক জাহিদ হাসান সুমন ও জেলা যুবলীগের আহবায়ক ফজলুর রহমান উপস্থিত ছিলেন।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology