আজ, রবিবার | ১৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ১:২৮

ব্রেকিং নিউজ :
শ্রীপুরে বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে বিএনপির দোয়া মাহফিল সরকারি কাজে বাধা দিলে দলের হলেও ছাড় নয়: নিতাই রায় চৌধুরী মাগুরায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মিছিল চিত্রাঙ্কন-আবৃত্তির পুরস্কার বিতরণে শেষ হলো মহম্মদপুরের বইমেলা বিশ্ববরেণ্য শিল্পী এস এম সুলতানের ১০৩তম জন্মবার্ষিকী মাগুরায় এসএসসি পরীক্ষায় পাশের হার ৬৮.২৪ শতাংশ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের মহাপ্রয়ান দিবসে শ্রদ্ধাঞ্জলি শরীয়তপুরের পথে পথে : মঠ, মসজিদ, মন্দির, জমিদারবাড়ি আর লোককথার এক বিস্মৃত ভূখণ্ড মাগুরায় বিদ্যুৎস্পৃষ্টে মসজিদের মুয়াজ্জিনের মৃত্যু আবৃত্তি জাতির আত্মপরিচয়ের প্রতিফলন — সংস্কৃতি মন্ত্রী

মাগুরায় সড়ক দুর্ঘটনায় ট্রান্সকমের সেলস অফিসার নিহত

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরা-ঝিনাইদহ সড়কের ইছাখাদা এলাকায় সড়ক দুঘর্টনায় কুন্তল বকসী (৩০) এক যুবক নিহত হয়েছে। সে শালিখা উপজেলার আড়পাড়া দূর্গাপুর গ্রামের বিষ্ণুপদ বকসীর ছেলে।

পুলিশ জানায়, ট্রান্সকম ইলেকট্রনিক্স কোম্পানীতে সেলস অফিসার হিসেবে কর্মরত কুন্তল বকসী রবিবার সকালে ঝিনাইহের গাড়াগঞ্জ বোনের বাড়ি থেকে মটর সাইকেল যোগে মাগুরায় ফিরছিলেন। পথে ইছাখাদা দরগাহ গেট এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে ছুটে আসা একটি পিকআপ তাকে ধাক্কা দিলে সে গুরুতর আহত হয়। এ ঘটনার পর এলাকাবাসি তাকে উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মঞ্জুরুল আলম বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। ঘাতক পিকআপটি আটকের চেষ্টা চলছে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology