আজ, বুধবার | ৯ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | দুপুর ১২:৩২

ব্রেকিং নিউজ :
মাগুরা মেডিকেল কলেজের জন্যে ২০ একর জমি দান গ্রামবাসীর মাগুরায় পুলিশের জলাশয়ে পোনামাছ অবমুক্ত অবৈধভাবে সার মজুত: শ্রীপুরে দুই ব্যবসায়ী গ্রেফতার লুটপাট করলে মধুমতীতে ফেলে দেওয়া হবে-রবিউল ইসলাম নয়ন মাগুরার আমলসার থেকে ৩২৮ বস্তা সার উদ্ধার-দুই জনের নামে মামলা দায়ের সংস্কৃতিই বাংলাদেশ-ভারত সম্পর্কের সবচেয়ে বড় শক্তি: নিতাই রায় মাগুরায় খাল খনন ব্যয়ের হিসাব নিয়ে নানা প্রশ্ন ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু জন্মাষ্টমী সম্প্রীতি, ন্যায় ও মানবকল্যাণের চিরন্তন শিক্ষা বহন করে: সংস্কৃতি বিষয়ক মন্ত্রী মাগুরার খর্দ কছুন্দি গ্রামে বিক্ষোভ সমাবেশ

মাগুরায় সড়ক দূঘটনায় ডা. মিজানের স্ত্রী ও বোন জামাই নিহত

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরায় শুক্রবার দুপুরে পরিবহনের ধাক্কায় বাংলাদেশ হার্বাল এসোসিয়েশনের মহাসচিব ডাক্তার মিজানুর রহমানের স্ত্রী আরজিনা বেগম (৪৫) এবং ছোট বোন রেখার স্বামী অবসরপ্রাপ্ত সেনা সদস্য পিকুল হোসেন মোল্যা (৪৮) নিহত হয়েছেন।

পরিবারের সদস্যরা জানান, দুপুর সাড়ে ১২ টার দিকে তারা মাগুরা শহরের কলেজপাড়ার বাসা থেকে মটর সাইকেলে করে গ্রামের বাড়ি সদর উপজেলার হাজিপুর ইউনিয়নের শ্রীরামপুর গ্রামে যাচ্ছিলেন।

পথে মাগুরা-ঝিনাইদহ সড়কের আবালপুর হাওড় ব্রিজের কাজে পৌঁছলে চুয়াডাঙ্গা থেকে ছেড়ে আসা পূর্বাশা পরিবহনের দ্রুতগামি একটি যাত্রিবাহি বাস তাদের মটর সাইকেল এবং অপর একটি ইজিবাইকে আঘাত করে। এতে ঘটনাস্থলেই মটর সাইকেল চালক পিকুল হোসেন মোল্যা এবং আরোহি আরজিনা বেগম মারা যান। এ সময় আহত ইজিবাইক চালক আলি হোসেনকে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে।মাগুরা প্রতিদিন ডটকম।

গ্রামের বাড়িতে চলমান নির্মাণ কাজ তদারকির জন্যে তারা শ্রীরামপুরে যাচ্ছিলেন বলে জানিয়েছেন ডাক্তার মিজানুর রহমান।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল ইসলাম জানান, ঘটনার পর ঘাতক পরিবহনটিকে আটক করা হয়েছে।

এদিকে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে শোক প্রকাশ করেছেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর এবং জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের কেন্দ্রীয় নেতা জাহিদুল আলম।মাগুরা প্রতিদিন ডটকম।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology