আজ, মঙ্গলবার | ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ১১:২৭

ব্রেকিং নিউজ :
মাগুরায় খুচরা সার বিক্রেতাদের মানববন্ধন; প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি মাগুরা-১ আসনের এমপির রাজনৈতিক সচিব নিয়োগ মাগুরার ছেলে জাহিদুল ইসলাম রনি প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব নিযুক্ত স্বাধীনতার মার্চ: অপারেশন সার্চলাইট থেকে বিজয়ের লাল-সবুজ পতাকা জনগণের কথা জানতে মাগুরায় ৯টি অভিযোগ বাক্স স্থাপন মাগুরায় শোভাযাত্রায় নিতাই রায় চৌধুরী ও মনোয়ার হোসেন খানের অভ্যর্থনা মাগুরায় ভিজিএফ কার্ড বণ্টন নিয়ে সংঘর্ষের ঘটনায় বিএনপির ১৪ জন গ্রেফতার মাগুরা পৌরসভার সাবেক প্রশাসকের বিরুদ্ধে আর্থিক কেলেঙ্কারির অভিযোগ আইজিপি হলেন মাগুরার সাবেক পুলিশ সুপার ভাষার জন্য ভালোবাসা

মাগুরা জাসাস সদস্য সচিব ফেরদৌস রেজা কারাগারে

মাগুরা প্রতিদিন : জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংসদ-জাসাস মাগুরা জেলা শাখার সদস্য সচিব ফেরদৌস রেজাকে জেল হাজতে পাঠানো হয়েছে।

বুধবার রাতে তাকে গ্রেপ্তার করে মাগুরা ডিবি পুলিশ।

পুলিশ জানায়, বুধবার রাতে নির্বাচন কমিশন ঘোষিত তফসিলের বিরুদ্ধে আয়োজিত বিএনপির একটি মশাল মিছিল চলাকালে মাগুরা সদরের ইছাখাদা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার বাড়ি শহরের কাউন্সিল পাড়ায়।

বৃহস্পতিবার দুপুরে ফেরদৌসকে আদালতে পাঠানো হলে সদর আদালতের বিচারিক ম্যাজিস্ট্রেট হুমায়ুন কবীর তার জামিন না মঞ্জুর করে কারাগারের পাঠানোর নিদের্শ দেন।

মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ কলিমুল্লাহ জানান, তার কাছ থেকে জব্দ করা মোবাইল ফোনে নাশকতা ও সরকার বিরোধি বেশ কিছু কার্যক্রমের গোপন তথ্য ও ভিডিও কনন্টেট পাওয়া গেছে। এছাড়া সে নিজের দেয়া একাধিক ভিডিও বক্তব্যে পুলিশ ও সরকারের বিরুদ্ধে উস্কানি ও জনমনে বিভ্রন্তি ছড়ানোর তথ্য প্রমাণ পাওয়া গেছে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology