আজ, সোমবার | ২১শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ১১:১৮

ব্রেকিং নিউজ :
হঠাৎ করে লিটারে ২০ টাকা বাড়ল সব জ্বালানি তেলের দাম ন্যাম ভবনে জামায়াতের সেই এমপির দ্বিতীয় স্ত্রীর ম/রদে/হ মাগুরা সাইবার সেলের সাফল্য-আগস্ট মাসে উদ্ধার ৪১ মোবাইল শ্রীপুরে জুয়ার আসরে অভিযান চালিয়ে ১১ জন আটক ৬০ বছর বয়সে ইয়াবা কারবার, ৫০০ পিসসহ গ্রেফতার জামিনে মুক্তির পর কারাফটক থেকে ফের গ্রেপ্তার শ্রীকোল ইউপি চেয়ারম্যান কুটি মাগুরায় মুক্তিপণের দাবিতে মাইক্রোচালক অপহরণ, ৩ ঘণ্টায় উদ্ধার মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পেলেন মুনিরুল ইসলাম মঞ্জু মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক জাহিদুল ইসলামকে নেত্রকোনায় বদলি আসিফ মাহমুদ যেন দেশ ছাড়তে না পারে সেই শঙ্কায় দুদকের নিষেধাজ্ঞা

মাগুরা পৌরসভা নির্বাচনে মেয়র পদে গতবারের সেই তিন প্রার্থির মনোনয়ন দাখিল

মাগুরা প্রতিদিন ডটকম : ১৬ জানুয়ারি দ্বিতীয় ধাপে অনুষ্ঠেয় মাগুরা পৌরসভা নির্বাচনে মেয়র পদে শেষ দিন ২০ ডিসেম্বর রবিবার মোট ৩ প্রার্থি মনোনয়ন পত্র দাখিল করেছেন।

মেয়র পদে নির্বাচন করতে ইচ্ছুক ওই ৩ প্রার্থি হচ্ছেন আওয়ামীলীগ মনোনীত প্রার্থি বর্তমান মেয়র খুরশীদ হায়দার টুটুল, বিএনপি মনোনীত প্রার্থি ইকবাল আখতার খান কাফুর এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ দলের মনোনীত প্রার্থি মশিউর রহমান।

২০১৫ সনের ৩০ ডিসেম্বর মাগুরা পৌরসভার সর্বশেষ নির্বাচনেও উল্লেখিত ওই ৩ প্রার্থিই প্রতিদ্বন্দ্বিতা করেন। সে নির্বাচনে আওয়ামীলীগ প্রার্থি খুরশীদ হায়দার টুটুল নৌকা প্রতীকে ২৭ হাজার ৯৫০ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি ছিলেন বিএনপি প্রার্থি ইকবাল আখতার খান কাফুর। তিনি পেয়েছিলেন ১৫ হাজার ৫৫৯ ভোট।

এবারের নির্বাচনে মাগুরা পৌরসভার ৯টি সাধারণ ওয়ার্ডে মোট ৪০ জন এবং সংরক্ষিত ওয়ার্ডে ১১ জন প্রার্থি মনোনয়ন পত্র দাখিল করেছেন।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology