আজ, মঙ্গলবার | ২২শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ১২:২১

ব্রেকিং নিউজ :
হঠাৎ করে লিটারে ২০ টাকা বাড়ল সব জ্বালানি তেলের দাম ন্যাম ভবনে জামায়াতের সেই এমপির দ্বিতীয় স্ত্রীর ম/রদে/হ মাগুরা সাইবার সেলের সাফল্য-আগস্ট মাসে উদ্ধার ৪১ মোবাইল শ্রীপুরে জুয়ার আসরে অভিযান চালিয়ে ১১ জন আটক ৬০ বছর বয়সে ইয়াবা কারবার, ৫০০ পিসসহ গ্রেফতার জামিনে মুক্তির পর কারাফটক থেকে ফের গ্রেপ্তার শ্রীকোল ইউপি চেয়ারম্যান কুটি মাগুরায় মুক্তিপণের দাবিতে মাইক্রোচালক অপহরণ, ৩ ঘণ্টায় উদ্ধার মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পেলেন মুনিরুল ইসলাম মঞ্জু মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক জাহিদুল ইসলামকে নেত্রকোনায় বদলি আসিফ মাহমুদ যেন দেশ ছাড়তে না পারে সেই শঙ্কায় দুদকের নিষেধাজ্ঞা

ভারতের জয়পুর ইউনিভার্সিটি থেকে সম্মাননা পেলেন মাগুরার এমপি শিখর

মাগুরা প্রতিদিন ডটকম : ভারতের জয়পুর ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট (ইউইএম) থেকে সম্মাননা পেলেন মাগুরার তরুণ আওয়ামী লীগ নেতা সংসদ সদস্য অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর।

বুধবার (২১ নভেম্বর) সকালে রাজস্থানের রাজধানী জয়পুরে বিশ্ববিদ্যালয়টির ক্যাম্পাসে এক অনুষ্ঠানে উপাচার্য বিশ্বজয় চ্যাটার্জি এ সম্মাননা তুলে দেন।

মাগুরা-১ আসনের সংসদ সদস্য সাইফুজ্জামান শিখর জয়পুরে ইউইএম ক্যাম্পাসে পৌঁছলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বিশ্বজয় চ্যাটার্জি ও ডিন অনিরুদ্ধ মুখার্জি ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

এসময় উপাচার্য বিশ্ববিদ্যালয়টির সার্বিক কার্যক্রম সম্পর্কে বিভিন্ন তথ্য তাকে জানান।

ইউএমএম রাজস্থানের এক নম্বর বিশ্ববিদ্যালয় হবার গৌরব অর্জন করেছে বলে উপাচার্য জানান।

এ সময়  শিখর বাংলাদেশ-ভারতের বন্ধুত্বপূর্ণ ঐতিহাসিক সম্পর্কের কথা উল্লেখ করে বলেন, দারিদ্র বিমোচন আর উন্নয়ন অগ্রযাত্রায় সমানতালে এগিয়ে চলছে প্রতিবেশী দুই দেশ।

বাংলাদেশের অগ্রগতির কথা জানিয়ে এই সংসদ সদস্য বলেন, ‘বাংলাদেশের মানুষ আওয়ামী লীগের উপর আস্থা রেখেছে বলেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আন্তর্জাতিক অঙ্গনে দেশ এখন উন্নয়নের রোল মডেল।’

উপস্থিত তরুণ প্রজন্মকে লেখাপড়ার পাশাপাশি গণমানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান শিখর।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology