আজ, বুধবার | ৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | দুপুর ১:১৩

ব্রেকিং নিউজ :
মাগুরায় খুচরা সার বিক্রেতাদের মানববন্ধন; প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি মাগুরা-১ আসনের এমপির রাজনৈতিক সচিব নিয়োগ মাগুরার ছেলে জাহিদুল ইসলাম রনি প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব নিযুক্ত স্বাধীনতার মার্চ: অপারেশন সার্চলাইট থেকে বিজয়ের লাল-সবুজ পতাকা জনগণের কথা জানতে মাগুরায় ৯টি অভিযোগ বাক্স স্থাপন মাগুরায় শোভাযাত্রায় নিতাই রায় চৌধুরী ও মনোয়ার হোসেন খানের অভ্যর্থনা মাগুরায় ভিজিএফ কার্ড বণ্টন নিয়ে সংঘর্ষের ঘটনায় বিএনপির ১৪ জন গ্রেফতার মাগুরা পৌরসভার সাবেক প্রশাসকের বিরুদ্ধে আর্থিক কেলেঙ্কারির অভিযোগ আইজিপি হলেন মাগুরার সাবেক পুলিশ সুপার ভাষার জন্য ভালোবাসা

মাগুরায় মেয়াদ উত্তীর্ণ খেজুর মজুদ-বিক্রির দায়ে লাখ টাকা জরিমানা

মাগুরা শহরের একটি ফলের গুদামে অভিযান চালিয়ে মজুদকৃত ১২০ বস্তা মেয়াদউত্তীর্ণ খেজুর জব্দ করেছে ভ্রাম্যমান আদালত।

শনিবার দুপুরে শহরের পশু হাসপাতাল পাড়ায় মেসার্স মাগুরা ফল ভান্ডারের গুদামে এ অভিযান চালানো হয়।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহামানের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত এসময় অভিযুক্ত ফল ব্যবসায়ি গৌতম কুমার বিশ্বাসকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে শহরের পশু হাসপাতাল পাড়ায় মেসার্স মাগুরা ফল ভান্ডারের গুদামে এ অভিযান চালানো হয়।

সেখানে মজুদকৃত খেজুরের প্রতিটি বস্তায় উৎপাদন ও মেয়াদের তারিখ কালো কালি দিয়ে ভরাট করা ছিল। এগুলো মেয়াদউত্তীর্ণ থাকায় ফল ব্যবসায়ী এই কারচুপির আশ্রয় নিয়েছে বলে স্বীকার করেছেন।

গত ১৩ মার্চ ওই ব্যাবসায়ী যশোরের রাসেল এন্টারপ্রাইজ নামের একটি প্রতিষ্ঠান থেকে প্রতি কেজি ১৬৫ টাকা দরে ২শ কেজি খেজুর ক্রয় করেন।

ইতিমধ্যে মেয়াদউত্তীর্ণ ওই খেজুরের মধ্য থেকে ৮০ বস্তা খেজুর বাজারে বিক্রি করেছেন বলে ওই ব্যবসায়ী স্বীকার করেছেন। এ অপরাধে তাকে ১ লক্ষ টাকা জরিমান অনাদায়ে ৩ মাসের কারাদন্ডাদেশ দেয়া হয়েছে বলে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান জানান।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology