আজ, মঙ্গলবার | ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | সন্ধ্যা ৬:৫৫

ব্রেকিং নিউজ :
মাগুরায় খুচরা সার বিক্রেতাদের মানববন্ধন; প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি মাগুরা-১ আসনের এমপির রাজনৈতিক সচিব নিয়োগ মাগুরার ছেলে জাহিদুল ইসলাম রনি প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব নিযুক্ত স্বাধীনতার মার্চ: অপারেশন সার্চলাইট থেকে বিজয়ের লাল-সবুজ পতাকা জনগণের কথা জানতে মাগুরায় ৯টি অভিযোগ বাক্স স্থাপন মাগুরায় শোভাযাত্রায় নিতাই রায় চৌধুরী ও মনোয়ার হোসেন খানের অভ্যর্থনা মাগুরায় ভিজিএফ কার্ড বণ্টন নিয়ে সংঘর্ষের ঘটনায় বিএনপির ১৪ জন গ্রেফতার মাগুরা পৌরসভার সাবেক প্রশাসকের বিরুদ্ধে আর্থিক কেলেঙ্কারির অভিযোগ আইজিপি হলেন মাগুরার সাবেক পুলিশ সুপার ভাষার জন্য ভালোবাসা

মাগুরায় খোলাবাজারে ৪৫ টাকা কেজি দরে টিসিবির পেয়াজ বিক্রি শুরু

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরায় সোমবার থেকে খোলা বাজারে টিসিবি’র পক্ষ থেকে পেয়াজ বিক্রি শুরু হয়েছে। সকাল ১০ টায় মাগুরা জেলা প্রশাসক ডক্টর আশরাফুল আলম আনুষ্ঠানিকভাবে বিক্রয় কার্যক্রমের উদ্বোধন করেন।

মাগুরা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে আমদানিকৃত পেয়াজ ৪৫ টাকা কেজি দরে খোলা বাজারে বিক্রি করা হলেও খুচরা বাজারে পেয়াজের দামের কোনো পরিবর্তন দেখা যায়নি। তবে সারাদিনে খুচরা বাজারগুলোতে পেয়াজের ক্রেতার উপস্থিতি ছিল কম। টিসিবি’র নিবন্ধিত সকল ডিলারের মাধ্যমে খোলা বাজারে পেয়াজ বিক্রি করা গেলে খুব শিগগিরই এর সুফল পাওয়া যাবে বলে স্থানীয় ব্যবসায়ি এবং সংশ্লিষ্টরা জানিয়েছেন।

এ বিষয়ে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ-টিসিবি’র খুলনা আঞ্চলিক কর্মকর্তা রবিউল মোর্শেদ জানান, মাগুরায় ১৪ জন নিবন্ধিত ডিলার থাকলেও একজনকে দিয়ে বিক্রি শুরু হয়েছে। তবে ভবিষ্যতে এই সংখ্যা আরো বাড়ানো হবে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology