আজ, বুধবার | ৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | দুপুর ২:২৯

ব্রেকিং নিউজ :
মাগুরায় খুচরা সার বিক্রেতাদের মানববন্ধন; প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি মাগুরা-১ আসনের এমপির রাজনৈতিক সচিব নিয়োগ মাগুরার ছেলে জাহিদুল ইসলাম রনি প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব নিযুক্ত স্বাধীনতার মার্চ: অপারেশন সার্চলাইট থেকে বিজয়ের লাল-সবুজ পতাকা জনগণের কথা জানতে মাগুরায় ৯টি অভিযোগ বাক্স স্থাপন মাগুরায় শোভাযাত্রায় নিতাই রায় চৌধুরী ও মনোয়ার হোসেন খানের অভ্যর্থনা মাগুরায় ভিজিএফ কার্ড বণ্টন নিয়ে সংঘর্ষের ঘটনায় বিএনপির ১৪ জন গ্রেফতার মাগুরা পৌরসভার সাবেক প্রশাসকের বিরুদ্ধে আর্থিক কেলেঙ্কারির অভিযোগ আইজিপি হলেন মাগুরার সাবেক পুলিশ সুপার ভাষার জন্য ভালোবাসা

মাগুরায় বঙ্গবন্ধু জাতীয় যুব দিবস পালিত

মাগুরা প্রতিদিন ডটকম : ‘মুজিব বর্ষের আহবান, যুব কর্মসংস্থান’ এই প্রতিপাদ্য নিয়ে নানা কর্মসূচির মধ্য দিয়ে মাগুরায় রবিবার বঙ্গবন্ধু জাতীয় যুব দিবস পালিত হয়েছে।

এ উপলক্ষে সকাল সাড়ে ১০ টায় জেলা যুব উন্নয়ন অধিদপ্তর চত্ত¡রে জাতীয় সংগীত পরিবেশন, জাতীয় পতাকা উত্তোলন ও মাদক বাল্য বিবাহ প্রতিরোধ, যৌতুক এবং ইভটিজিং বিরোধী স্বাক্ষর প্রদানসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কর্মসূচির উদ্বোধন করেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর।

জেলা যুব উন্নয়ন অধিদপ্তর মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় জেলা প্রশাসক ড. আশরাফুল আলমের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মো.শাহিদুল ইসলাম, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক প্রশান্ত কুমার প্রামানিক, সদর উপজেলা চেয়ারম্যান আবু নাসির বাবলু, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মুন্সী রেজাউল হক, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আশরাফুল আলম বাবুল ফকির প্রমুখ।

আলোচনা সভা শেষে জেলা যুব উন্নয়নে বিভিন্ন কোর্সে প্রশিক্ষণ প্রাপ্ত ১৩ জন যুবক ও যুব মহিলার মধ্যে ৯ লাখ টাকার ঋনের চেক ও সনদ পত্র বিতরণ করা হয়।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology