আজ, বুধবার | ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ১২:১৫

ব্রেকিং নিউজ :
মহম্মদপুরে পুকুরে ডুবে চাচাতো দুই বোনের মৃত্যু মাগুরায় স্কুল ছাত্রী ধর্ষণে ব্যর্থ হয়ে হত্যা মামলায় এক যুবকের মৃত্যুদণ্ড শেখ হাসিনার দেশে ফিরে আদালতে উপস্থিত হওয়া একমাত্র আইনি পথ চাঁদপুরে ট্রান্সফরমার খোলার সময় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল ব্যক্তির মাগুরায় অনলাইন জুয়া চক্রের মাস্টার এজেন্টসহ দুই জন গ্রেফতার জাতীয় পর্যায়ে  মাগুরার হুমাইরা সারাদেশে প্রথম শরীয়তপুরের বুকে এক টুকরো ইতিহাস: ছায়াঘেরা ‘ছয়গাঁও সিকদার বাড়ি’র খোঁজে শালিখায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ শ্রীপুরে বিশ্ব জনসংখ্যা দিবসে সম্মাননা পেলেন শ্রেষ্ঠরা সরকারি কর্মকর্তাকে হুমকি দেওয়ায় শালিখা যুবদল নেতা নয়ন মুন্সী বহিস্কার

মাগুরায় স্বৈরাচার বিরোধী আন্দোলনের শহীদ মুরাদের ৩২ তম শাহাদাত্ বার্ষিকী পালিত

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জাহিদুল ইসলাম মুরাদের ৩২তম শাহাদাত্ বার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সকাল ১১ টায় সৈয়দ আতর আলী গণগ্রন্থাগার মিলনায়তনে শহীদ মুরাদ স্মৃতি সংসদের আয়োজিত স্মরণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগ সভাপতি আলহাজ্ব তানজেল হোসেন খান।

মাগুরা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জাহাঙ্গীর শিকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণ সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মুন্সী রেজাউল হক, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আবু নাসির বাবলু, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শফিকুজ্জামান বাচ্চু, পৌর মেয়র জেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক খুরশীদ হায়দার টুটুল, মহম্মদপুর উপজেলা আওয়ামীলীগ সভাপতি অ্যাডভোকেট আব্দুল মান্নান,আওয়ামীলীগ নেতা সোহেল পরভেজ দ্বীপ, জেলা আওয়ামীলীগ দপ্তর সম্পাদক অ্যাডভোকেট রাশেদ মাহমুদ শাহিন, আওয়ামীলীগ নেতা রানা আমির ওসমান, জেলা ছাত্রলীগ সভাপতি মীর মেহেদী হাসান রুবেল, শহীদ মুরাদ স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ পাকু।

পরে মহুমের আত্মার শান্তি কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।

১৯৮৭ সালের ২৮ নভেম্বর স্বৈরাচার এরশাদ হটাও আন্দোলনে শহরের স্টেডিয়াম এলাকায় বোমা বিস্ফোরণে জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শহীদ জাহিদুল ইসলাম মুরাদ নিহত হন।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology