আজ, বুধবার | ৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ভোর ৫:০৮

ব্রেকিং নিউজ :
মাগুরায় খুচরা সার বিক্রেতাদের মানববন্ধন; প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি মাগুরা-১ আসনের এমপির রাজনৈতিক সচিব নিয়োগ মাগুরার ছেলে জাহিদুল ইসলাম রনি প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব নিযুক্ত স্বাধীনতার মার্চ: অপারেশন সার্চলাইট থেকে বিজয়ের লাল-সবুজ পতাকা জনগণের কথা জানতে মাগুরায় ৯টি অভিযোগ বাক্স স্থাপন মাগুরায় শোভাযাত্রায় নিতাই রায় চৌধুরী ও মনোয়ার হোসেন খানের অভ্যর্থনা মাগুরায় ভিজিএফ কার্ড বণ্টন নিয়ে সংঘর্ষের ঘটনায় বিএনপির ১৪ জন গ্রেফতার মাগুরা পৌরসভার সাবেক প্রশাসকের বিরুদ্ধে আর্থিক কেলেঙ্কারির অভিযোগ আইজিপি হলেন মাগুরার সাবেক পুলিশ সুপার ভাষার জন্য ভালোবাসা

মাগুরা আ’লীগের সভায় তৃণমূলের কর্মীদের ঐক্যবদ্ধ করার আহ্বান

মাগুরা প্রতিদিন : মাগুরায় শনিবার জেলা আওয়ামী লীগের নবগঠিত কার্যনির্বাহী ও উপদেষ্টা পরিষদের প্রথম সভা, নবায়ন ও সদস্য সংগ্রহ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এ সভায় দলের ত্যাগী ও নিবেদিনপ্রাণ কর্মীদের সংগঠিত করার আহ্বান জানিয়ে বক্তব্য রেখেছেন নেতৃবৃন্দ।

সকালে মাগুরা দিনান্ত ক্লাবের সম্মেলন কক্ষে জেলা আওয়ামী লীগ সভাপতি আফম আবদুল ফাত্তাহ’র সভাপতিত্বে সাধারণ সম্পাদক পঙ্কজ কুমার কুন্ডুর সঞ্চালনায় অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্য এডভোকেট সাইফুজ্জামান শিখর, ডক্টর বিরেন শিকদার সহ নবগঠিত কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ এবং উপদেষ্টা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

সভায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তৃণমূল পর্যন্ত দলীয় কর্মীদের সংগঠিত করার আহ্বান জানানো হয়।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology