মাগুরা প্রতিদিন : কুমিল্লার পদুয়ার বাজারে বাস-ট্রেন সংঘর্ষে নিহতদের মধ্যে মাগুরার মহম্মদপুর উপজেলার ফচিয়ার রহমান (২৫) রয়েছেন।
শনিবার দিবাগত রাত ৩টার দিকে জাঙ্গালিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ফচিয়ার উপজেলার বাঁশো গ্রামের ওহাব শেখের ছেলে। পেশায় টেইলার্স ও বিকাশ ব্যবসায়ী তিনি ঈদের পর স্ত্রীকে আনতে নোয়াখালী যাচ্ছিলেন। পথে চুয়াডাঙ্গা থেকে ছেড়ে আসা মামুন পরিবহনের বাসটি পদুয়ার বাজার লেভেল ক্রসিংয়ে চট্টগ্রামগামী ট্রেনের সঙ্গে সংঘর্ষে পড়লে ঘটনাস্থলেই তিনি নিহত হন।
তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে মহম্মদপুরে নিজ বাড়িতে শোকের মাতম শুরু হয়। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন স্বজনরা।