আজ, মঙ্গলবার | ১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | সকাল ৭:২৮

ব্রেকিং নিউজ :
মাগুরার ডিসি মোতাকাব্বীর আহমেদকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি আবারও অপসারণ: মাগুরা জেলা জামায়াতের আমির এমবি বাকেরের পদচ্যুতি সারাদেশে তিনদিনের নজরুল মেলা আয়োজনের ঘোষণা সংস্কৃতিমন্ত্রীর পিকআপ ভাড়া করে চুরি-চোরাই ছাগল-গরু সহ তিনজন আটক কারাগারে ড্রাগ ডিলার তন্বীর নেটওয়ার্ক বিস্তারের চেষ্টা রুখে দিলেন মাগুরা জেল সুপার অসচ্ছল বন্দীদের আইনি সহায়তা দিতে মাগুরা ডিসির নির্দেশনা মাগুরায় মেয়াদোত্তীর্ণ কীটনাশক বিক্রি, ৭৫ হাজার টাকা জরিমানা৭ দিন দোকান বন্ধ অধিক বয়সী কারাবন্দিদের জন্যে মাগুরা কারাকর্তৃপক্ষের মানবিক উদ্যোগ মাগুরায় নবাগত জেলা প্রশাসকের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা মাগুরার নয়ন ও সুমন যুবদলের কেন্দ্রীয় কমিটিতে যুগ্ম সম্পাদক

মাগুরা-১ আসনের দুই প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার

মাগুরা প্রতিদিন : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাগুরা-১ আসনের দুই প্রার্থী নিজেদের মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন।

প্রার্থীরা হচ্ছেন-গণফোরাম প্রার্থী কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান এবং খেলাফত মজলিসের প্রার্থী মো. ফয়জুল ইসলাম।

মাগুরা জেলা রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্রে জানা গেছে, মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষদিন মঙ্গলবার তারা নিজ নিজ মনোনয়ন প্রত্যাহার করে নেন।

এই দুই প্রার্থী নিজেদের মনোনয়ন প্রত্যাহার করে নেওয়ায় মাগুরা-১ আসনে বৈধ মোট প্রার্থীর সংখ্যা দাঁড়ালো ৭ জন। তারা হচ্ছেন- বিএনপি প্রার্থী মনোয়ার হোসেন খান, জামায়াত ইসলামী বাংলাদেশের আব্দুল মতিন, গণঅধিকার পরিষদের ডা. খলিলুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. নাজিরুল ইসলাম, বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের শম্পা বসু, বাংলাদেশ কংগ্রেসের কাজী রেজাউল হোসেন এবং জাতীয় পার্টির প্রার্থী মো. জাকির হোসেন মোল্লা।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology