আজ, বুধবার | ৯ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | দুপুর ১২:২৯

ব্রেকিং নিউজ :
মাগুরা মেডিকেল কলেজের জন্যে ২০ একর জমি দান গ্রামবাসীর মাগুরায় পুলিশের জলাশয়ে পোনামাছ অবমুক্ত অবৈধভাবে সার মজুত: শ্রীপুরে দুই ব্যবসায়ী গ্রেফতার লুটপাট করলে মধুমতীতে ফেলে দেওয়া হবে-রবিউল ইসলাম নয়ন মাগুরার আমলসার থেকে ৩২৮ বস্তা সার উদ্ধার-দুই জনের নামে মামলা দায়ের সংস্কৃতিই বাংলাদেশ-ভারত সম্পর্কের সবচেয়ে বড় শক্তি: নিতাই রায় মাগুরায় খাল খনন ব্যয়ের হিসাব নিয়ে নানা প্রশ্ন ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু জন্মাষ্টমী সম্প্রীতি, ন্যায় ও মানবকল্যাণের চিরন্তন শিক্ষা বহন করে: সংস্কৃতি বিষয়ক মন্ত্রী মাগুরার খর্দ কছুন্দি গ্রামে বিক্ষোভ সমাবেশ

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি আহত

মাগুরা প্রতিদিন : ঝিনাইদহের মহেশপুর উপজেলার শ্যামকুড় সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর গুলিতে উজ্জ্বল হোসেন (৩৫) নামে এক বাংলাদেশি আহত হয়েছেন।

বুধবার (১৮ মার্চ) ভোরে সীমান্ত অতিক্রম করে ভারতের অভ্যন্তরে প্রবেশের সময় ফটিককারী এলাকায় টহলরত বিএসএফ সদস্যরা তাকে লক্ষ্য করে রাবার বুলেট নিক্ষেপ করলে তিনি গুলিবিদ্ধ হন।

আহত উজ্জ্বল হোসেনকে প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসা দিয়ে পরে যশোরের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি বর্তমানে আশঙ্কামুক্ত বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, উজ্জ্বল হোসেন সীমান্তে মাদক ও মানবপাচারের সঙ্গে জড়িত থাকতে পারেন বলে গুঞ্জন রয়েছে।

মহেশপুর থানার ওসি মেহেদী হাসান বলেন, “উজ্জ্বল হোসেন নামে একজন চোরাকারবারি বিএসএফের গুলিতে আহত হয়েছে বলে জেনেছি। বর্তমানে তিনি যশোরের একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং আশঙ্কামুক্ত।”

এ বিষয়ে মহেশপুর ৫৮ বিজিবির পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology