আজ, মঙ্গলবার | ১৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ১১:৫৭

ব্রেকিং নিউজ :
মাগুরায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদ্বোধন শ্রীপুরে বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে বিএনপির দোয়া মাহফিল সরকারি কাজে বাধা দিলে দলের হলেও ছাড় নয়: নিতাই রায় চৌধুরী মাগুরায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মিছিল চিত্রাঙ্কন-আবৃত্তির পুরস্কার বিতরণে শেষ হলো মহম্মদপুরের বইমেলা বিশ্ববরেণ্য শিল্পী এস এম সুলতানের ১০৩তম জন্মবার্ষিকী মাগুরায় এসএসসি পরীক্ষায় পাশের হার ৬৮.২৪ শতাংশ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের মহাপ্রয়ান দিবসে শ্রদ্ধাঞ্জলি শরীয়তপুরের পথে পথে : মঠ, মসজিদ, মন্দির, জমিদারবাড়ি আর লোককথার এক বিস্মৃত ভূখণ্ড মাগুরায় বিদ্যুৎস্পৃষ্টে মসজিদের মুয়াজ্জিনের মৃত্যু

মাগুরা জেলা পুলিশের পদোন্নতিপ্রাপ্ত ৬ সদস্যকে র‍্যাংক ব্যাজ প্রদান

মাগুরা প্রতিদিন : মাগুরা জেলা পুলিশের সদ্য পদোন্নতিপ্রাপ্ত ৬ জন পুলিশ সদস্যকে আনুষ্ঠানিকভাবে র‍্যাংক ব্যাজ পরিয়ে দিয়েছেন মাগুরার সুযোগ্য পুলিশ সুপার হাবিবুর রহমান।

রোববার মাগুরা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে কনস্টেবল থেকে এএসআই (নিঃ) পদে পদোন্নতিপ্রাপ্ত মোঃ সুজন শেখ, মোঃ গোলাম আজম, মোঃ মোস্তাফিজুর রহমান (মাসুম), মোঃ আশরাফুল হক, রকিবুল ইসলাম ও রোকশানা বেগমের হাতে র‍্যাংক ব্যাজ তুলে দেন তিনি।

র‍্যাংক ব্যাজ পরিধান শেষে পুলিশ সুপার মহোদয় পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যদের অভিনন্দন জানান এবং তাদের উপর অর্পিত দায়িত্ব ও কর্তব্য সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে পালনের নির্দেশনা প্রদান করেন। পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষা ও জনগণের সেবায় সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করার আহ্বান জানান তিনি।

এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শাহ্ শিবলী সাদিক এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) পিপিএম মোঃ মিরাজুল ইসলামসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology