আজ, রবিবার | ২৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | সকাল ৯:০৬

ব্রেকিং নিউজ :
২৬ নভেম্বর কামান্না দিবস : ২৭ শহীদের কথা মাগুরার ঐতিহ্যবাহী কাত্যায়নী পূজা উৎসবের সাফল্য কি শুধু মণ্ডপের সৌন্দর্যে, নাকি দর্শনার্থীদের স্বস্তি ও নিরাপত্তাতেও? নারীদের স্বনির্ভর জন্মনিয়ন্ত্রণে বিশ্বে প্রথম জেনেরিক ইনজেকশন ‘মেডোজেন সাবকিউ’ বাজারে শালিখার নতুন ইউএনও তানিয়া আক্তার ভারতে ভিজিটর ভিসায় চিকিৎসার সুযোগ, কমল ভিসার শ্রেণি মাগুরা সরকারি কলেজ ক্যাম্পাস থেকে বোমাসদৃশ বস্তু উদ্ধার মাগুরায় জাতীয় নাগরিক কমিটির জেলা আহ্বায়ক কমিটি গঠন মাগুরায় বিএনপি নেতাদের ছবি টাঙিয়ে জুয়ার আসর-গ্রেপ্তার ৫ সোনা ডাকাতি ও হত্যা মামলায় গ্রেপ্তার মাগুরা স্বেচ্ছাসেবক দলের দুই আহ্বায়ক বহিষ্কার সাকের হত্যা ও সোনা ডাকাতির যোগসূত্র! স্বেচ্ছাসেবক দলের নেতা গোলাম জাহিদ গ্রেপ্তার

মাগুরা জেলা সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

মাগুরা প্রতিদিন ডটকম ডেস্ক:  ২৮ জুলাই শনিবার ঢাকাস্থ মাগুরা জেলা সমিতির উদ্যোগে বার্ষিক সাধারণ সভা, সংবর্ধনা ও শিক্ষাবৃত্তি প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বেলা ৪টায় ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) কাকরাইলে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান এমপি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেজর জেনারেল এটিএম আব্দুল ওয়াহাব (অব.) এমপি এবং প্রধানমন্ত্রীর একান্ত সচিব অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাগুরা জেলা সমিতির সভাপতি ও বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের চেয়ারম্যান, ভারপ্রাপ্ত সচিব মো. আকরাম-আল-হোসেন।

স্বাগত বক্তব্য এবং বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন সাধারণ সম্পাদক শরীফ আজিজুল হাসান মোহন। অনুষ্ঠানে সাবেক রেল সচিব আবুল কালাম আজাদ, সচিব কাজী শফিকুল আজম , ভারপ্রাপ্ত সচিব মো. আকরাম-আল-হোসেন এবং বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দলের দুই খেলোয়াড় শামীমা ও ফাহিমাকে সংবর্ধনা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

এদিকে অনুষ্ঠান উপলক্ষে মাগুরা জেলা সমিতির পক্ষ থেকে `মাগুরাদর্পণ’ নামে একটি স্মরণিকা প্রকাশিত হয়েছে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology