আজ, রবিবার | ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | দুপুর ২:২৬

ব্রেকিং নিউজ :
মাগুরায় জেলা পুলিশের উদ্যোগে ১০ হাজার বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন কালের সাক্ষী লাকার্তা সিকদার বাড়ি: শরীয়তপুরের এক অনন্য ঐতিহাসিক উপাখ্যান পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন শালিখায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু মহম্মদপুরে পুকুরে ডুবে চাচাতো দুই বোনের মৃত্যু মাগুরায় স্কুল ছাত্রী ধর্ষণে ব্যর্থ হয়ে হত্যা মামলায় এক যুবকের মৃত্যুদণ্ড শেখ হাসিনার দেশে ফিরে আদালতে উপস্থিত হওয়া একমাত্র আইনি পথ চাঁদপুরে ট্রান্সফরমার খোলার সময় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল ব্যক্তির মাগুরায় অনলাইন জুয়া চক্রের মাস্টার এজেন্টসহ দুই জন গ্রেফতার জাতীয় পর্যায়ে  মাগুরার হুমাইরা সারাদেশে প্রথম

মাগুরায় নতুন শনাক্ত ৮ জনের মধ্যে ৭ জন মাগুরা পৌর এলাকার

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরায় বুধবার মাগুরা সরকারি কলেজের প্রাক্তণ শিক্ষক, দুই ব্যাংকার সহ নতুন করে ৮ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এনিয়ে জেলায় মোট ১৪১ জন করোনা ভাইরাস আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছে।। যার মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ৫০ জন।

নতুন শনাক্ত হওয়া ৮ জনের মধ্যে ৭ জনের বাড়ি মাগুরা পৌর এলাকায় এবং বাকি একজন যশোর জেলার বাসিন্দা।

মাগুরা সিভিল সার্জন ডা: প্রদিপ কুমার সাহা জানান, মঙ্গলবার পর্যন্ত মাগুরা থেকে সন্দেহভাজন ১ হাজার ৬৬০ জনের নমুনা পরীক্ষার জন্যে পাঠানো হয়। এর মধ্যে মোট ১ হাজার ৪৭১ জনের নমুনা পরীক্ষার ফলাফল পাওয়া গেছে। মঙ্গলবার ৫৭ জনের নমুনা পাঠানো হলেও নতুন পুরাতন মিলিয়ে ৪৯ জনের পরীক্ষার ফলাফল পাওয়া গেছে। এর মধ্যে ৮ জন করোনা পজিটিভি বলে শনাক্ত হয়েছে।

এদিকে ২১ জুন থেকে মাগুরা পৌরসভার ৪নং ওয়াডের খানপাড়া ও পিটিআই পাড়াকে রেড জোন হিসাবে চিহ্নিত করে এ দুই এলাকাকে লকডাউন ঘোষণা করা হয়েছে বলেও তিনি জানান।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology