আজ, বুধবার | ১৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ১২:০৩

ব্রেকিং নিউজ :
মাগুরায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদ্বোধন শ্রীপুরে বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে বিএনপির দোয়া মাহফিল সরকারি কাজে বাধা দিলে দলের হলেও ছাড় নয়: নিতাই রায় চৌধুরী মাগুরায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মিছিল চিত্রাঙ্কন-আবৃত্তির পুরস্কার বিতরণে শেষ হলো মহম্মদপুরের বইমেলা বিশ্ববরেণ্য শিল্পী এস এম সুলতানের ১০৩তম জন্মবার্ষিকী মাগুরায় এসএসসি পরীক্ষায় পাশের হার ৬৮.২৪ শতাংশ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের মহাপ্রয়ান দিবসে শ্রদ্ধাঞ্জলি শরীয়তপুরের পথে পথে : মঠ, মসজিদ, মন্দির, জমিদারবাড়ি আর লোককথার এক বিস্মৃত ভূখণ্ড মাগুরায় বিদ্যুৎস্পৃষ্টে মসজিদের মুয়াজ্জিনের মৃত্যু

শ্রীপুর শালিখায় শেখ কামালের জন্মবার্ষিকী পালন

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরার শ্রীপুর ও শালিখায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছেলে বীরমুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭২তম জন্মবার্ষিকী পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার সকাল ১০ টায় শ্রীপুর উপজেলা পরিষদ চত্ত্বরে স্থাপিত ক্যাপ্টেন শেখ কামালের প্রতিকৃতিতে উপজেলা পরিষদ, পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধা কমান্ড, উপজেলা আওয়ামী লীগ, ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সসহ বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয় ।

শ্রদ্ধা নিবেদন করেন শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার লিউজা উল জান্নাহ, শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শুকদেব রায়, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রঈসউজ্জামান, শ্রীপুর সরকারি কলেজের অধ্যক্ষ নির্মল কুমার সাহা, বীর মুক্তিযোদ্ধা ইকরাম আলী বিশ্বাস, উপজেলা শিক্ষক সমিতি সভাপতি মোঃ হাফিজুর রহমান, শ্রীপুর প্রেস ক্লাবের সভাপতি মুসাফির নজরুল, কৃষি অফিসার সালমা জাহান নিপা’, মহিলা বিষয়ক কর্মকর্তা তাহমিনা আফরোজ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কোহিনুর জাহান, বিআরডিবি কর্মকর্তা সুব্রত সরকারসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান বৃন্দ।

এদিকে দিবসটি উপলক্ষে শালিখা উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে দুপুরে আড়পাড়াস্থ দলীয় কার্যালয়ে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology