আজ, বুধবার | ২রা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | বিকাল ৪:১২

ব্রেকিং নিউজ :
মাগুরার খর্দ কছুন্দি গ্রামে বিক্ষোভ সমাবেশ মাগুরার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল ভিডিও চালু রেখে পুলিশ নির্যাতনের ঘটনায় সাবেক ছাত্রদল নেতা নয়ন গ্রেফতার শ্রীপুরে পল্লিবিদ্যুতের গাফিলতিতে দিনমজুরের মৃত্যু, দুই কর্মী সাময়িক বরখাস্ত মাগুরায় টিএসপি-ডিএপি সারের সংকট, চাহিদার তুলনায় বরাদ্দ কম মাগুরায় ৫ লাখ টাকার চুক্তিতে সিআইডি সেজে অপহরণের চেষ্টা -৭ জন গ্রেফতার জাসদ নেতা মাগুরার সাবেক উপজেলা চেয়ারম্যান এম এ আওয়াল আর নেই প্রধানমন্ত্রীর কার্যালয়ের হস্তক্ষেপে সংঘর্ষ এড়াল মহম্মদপুর বিএনপির দুইপক্ষ কর্মসংস্থান সৃষ্টি ও শিল্পায়নে মাগুরাকে এগিয়ে নিতে ঢাকায় উদ্যোক্তা কর্মশালা ট্রান্সফরমার চুরির সময় বিদ্যুৎ চলে আসায় বিদ্যুৎস্পৃষ্ট চোর

মাগুরায় বিজয় দিবস বাস্কেটবল টূর্নামেন্টে গড়াই দল চ্যাম্পিয়ন

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরায় সুপ্রভাত বাংলাদেশ আয়োজিত বিজয় দিবস বাস্কেটবল টূর্নামেন্টের ফাইনাল খেলায় গড়াই দল চ্যাম্পিয়ন হয়েছে। শুক্রবার মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ বাস্কেটবল গ্রাউন্ডে অনুষ্ঠিত ফাইনাল খেলায় মধুমতি দলকে হারিয়ে তারা চ্যাম্পিয়ন হয়।

খেলা শেষে মাগুরা জেলা পরিষদ চেয়ারম্যান জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক পঙ্কজ কুণ্ডু উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন।

খেলা শেষে সুপ্রভাত বাংলাদেশের সভাপতি ফারুক রেজা ঝন্টুর সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি ইউপি চেয়ারম্যান আশরাফুল আলম বাবুল ফকির, মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের ইংরেজি বিভাগের শিক্ষক মোল্যা আবু সাইদ, মাগুরা জেলা শিশু একাডেমি’র উপ পরিচালক আহমেদ আল হোসেন, জেলা পরিষদ সদস্য প্রভাষক আনিসুর রহমান খোকন, অগ্রণী ব্যাংক ভায়নার মোড় শাখার ব্যবস্থাপক আসাদুর রহমান সহ আরও অনেকে।

১৪ ডিসেম্বর ৪টি দল নিয়ে শুরু হওয়া এ বাস্কেটবল টূর্ণামেন্টের অপর দুটি দল নবগঙ্গা ও চিত্রা।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology