আজ, মঙ্গলবার | ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | সকাল ৬:৫৪

ব্রেকিং নিউজ :
মাগুরায় নতুন জেলা প্রশাসক হিসেবে যোগ দিচ্ছেন মোতাকাব্বীর আহমেদ আবার বাড়লো জ্বালানি তেলের দাম মাগুরায় চোরাই ৫টি মোটরসাইকেলসহ চোর সিণ্ডিকেটের এক সদস্য গ্রেফতার দুই মহাদেশ সফরের উদ্দেশ্যে দেশ ছাড়লেন এমপি মনোয়ার খান এআই ট্রাফিক ব্যবস্থা ঘিরে নতুন প্রতারণা-বিআরটিএ-এর সতর্কবার্তা স্বর্ণজয়ী ইয়াসমিনকে শ্রীপুরে সংবর্ধনা, বালিকা ফুটবল দলও পেল পুরস্কার জঙ্গল সলিমপুরে র‍্যাব -পুলিশের ক্যাম্প বুলডোজারে গুঁড়িয়ে দিয়েছে ইয়াসিন বাহিনী তেলবোঝাই ট্রাক ছিনতাই, চালককে হত্যা—এক সপ্তাহ পর উন্মোচিত চাঞ্চল্যকর রহস্য মাত্র ১শ ২০ টাকায় পুলিশের চাকরি সংসদ ভবন থেকে উধাও ১৩৪৩ কপার বার, তদন্তে অনিয়মের অভিযোগ

 ‘শ্রীপুর বাহিনী’র অধিনায়ক আকবর হোসেন মিয়ার স্মরণ সভা

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরার শ্রীপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে বৃহস্পতিবার দুপুরে মুক্তিযুদ্ধে ‘শ্রীপুর আঞ্চলিক বাহিনী’র অধিনায়ক বীর মুক্তিযোদ্ধা আকবর হোসেন মিয়ার স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার ইকরাম আলী বিশ্বাসের সভাতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) শ্যামানন্দ কুণ্ডু।

সভায় বিশেষ অতিথি ছিলেন থানার ওসি (তদন্ত) মোশাররফ হোসেন, সমাজসেবা অফিসার ওয়াসিম আকরাম, শ্রীকোল ইউপি চেয়ারম্যান ও অধিনায়য়ক আকবর হোসেন ফাউন্ডেশনের সভাপতি কুতুবুল্লাহ হোসেন মিয়া কুটি, যুদ্ধকালীন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা বদরুল আলম, বীর মুক্তিযোদ্ধা মোশররফ হোসেন, সদর ইউনিয়ন কমান্ডার নজরুল ইসলাম রাজু প্রমুখ।

বীর মুক্তিযোদ্ধা সাইফুল ইসলাম ঝন্টুর সঞ্চালনায় আলোচনা সভায় অন্যদের মাঝে স্মৃতিচারণ করেন বীর মুক্তিযোদ্ধা শফিউদ্দিন জোয়ারদার, বীর মুক্তিযোদ্ধা জাকির হোসেন, ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মিয়া নজরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা চৌধুরী জহুরুল আলম, বীর মুক্তিযোদ্ধা মোল্যা মতিয়ার রহমান, বীর মুক্তিযোদ্ধা ওসমান গণি দুলাল, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আহবায়ক খন্দকার আবু আনছান নাজাত আশাসহ অন্যরা।

আলোচনা সভায় বক্তাগণ মুক্তিযুদ্ধাকালীন সময়ে শ্রীপুর বাহিনীর বিভিন্ন যুদ্ধেও স্মৃতিচারণ করে বক্তব্য প্রদান করেন। অনুষ্ঠানে বাহিনীর জীবিত মুক্তিযোদ্ধাগণ, মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যগণ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology