আজ, মঙ্গলবার | ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | সকাল ৬:২০

ব্রেকিং নিউজ :
মাগুরায় নতুন জেলা প্রশাসক হিসেবে যোগ দিচ্ছেন মোতাকাব্বীর আহমেদ আবার বাড়লো জ্বালানি তেলের দাম মাগুরায় চোরাই ৫টি মোটরসাইকেলসহ চোর সিণ্ডিকেটের এক সদস্য গ্রেফতার দুই মহাদেশ সফরের উদ্দেশ্যে দেশ ছাড়লেন এমপি মনোয়ার খান এআই ট্রাফিক ব্যবস্থা ঘিরে নতুন প্রতারণা-বিআরটিএ-এর সতর্কবার্তা স্বর্ণজয়ী ইয়াসমিনকে শ্রীপুরে সংবর্ধনা, বালিকা ফুটবল দলও পেল পুরস্কার জঙ্গল সলিমপুরে র‍্যাব -পুলিশের ক্যাম্প বুলডোজারে গুঁড়িয়ে দিয়েছে ইয়াসিন বাহিনী তেলবোঝাই ট্রাক ছিনতাই, চালককে হত্যা—এক সপ্তাহ পর উন্মোচিত চাঞ্চল্যকর রহস্য মাত্র ১শ ২০ টাকায় পুলিশের চাকরি সংসদ ভবন থেকে উধাও ১৩৪৩ কপার বার, তদন্তে অনিয়মের অভিযোগ

মাগুরায় ১০ শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র আন্দোলনে শহীদদের নামে বৃক্ষরোপণ

মাগুরা প্রতিদিন : বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত মাগুরার ১০ জনের স্মরণে মাগুরায় বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজনে করা হয়েছে।

রবিবার সকালে মাগুরা সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ প্রাঙ্গণে অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ ড. মোঃ মিজানুর রহমান এ কর্মসূচির উদ্বোধন করেন।

মাগুরা জেলা জাতীয়তাবাদী ছাত্রদলের আয়োজনে এ বৃক্ষরোপণ কর্মসূচিতে সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ প্রাঙ্গণে ১০ জন শহীদের স্মরণে ১০ টি বনজ গাছের চারা রোপন করা হয়।

বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজক জাতীয়তাবাদী ছাত্রদল নেতা শফিকুল ইসলাম বলেন, ছাত্র আন্দোলনে মাগুরার যারা শহীদ হয়েছেন তাদের স্মরণে এবং দুর্যোগ মোকাবেলায় আমরা মাগুরায় প্রতিটি ক্যাম্পাসে ১০ জন শহীদের নামে বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নিয়েছি। যারা শহীদ হয়েছেন যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা নতুন স্বাধীনতা পেয়েছি আমরা আজীবন তাদেরকে মনে রাখতে চাই-যেটি এই কর্মসূচির মধ্য দিয়ে বাস্তবায়ন হতে পারে। প্রতিটা ক্যাম্পাসে যেন শহীদদের নামে একটি করে গাছ বড় হয়। ভবিষ্যত প্রজন্ম এ থেকে নতুন স্বাধীনতার ইতিহাস জানতে পারবে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology