আজ, মঙ্গলবার | ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ১২:৫২

ব্রেকিং নিউজ :
আবার বাড়লো জ্বালানি তেলের দাম মাগুরায় চোরাই ৫টি মোটরসাইকেলসহ চোর সিণ্ডিকেটের এক সদস্য গ্রেফতার দুই মহাদেশ সফরের উদ্দেশ্যে দেশ ছাড়লেন এমপি মনোয়ার খান এআই ট্রাফিক ব্যবস্থা ঘিরে নতুন প্রতারণা-বিআরটিএ-এর সতর্কবার্তা স্বর্ণজয়ী ইয়াসমিনকে শ্রীপুরে সংবর্ধনা, বালিকা ফুটবল দলও পেল পুরস্কার জঙ্গল সলিমপুরে র‍্যাব -পুলিশের ক্যাম্প বুলডোজারে গুঁড়িয়ে দিয়েছে ইয়াসিন বাহিনী তেলবোঝাই ট্রাক ছিনতাই, চালককে হত্যা—এক সপ্তাহ পর উন্মোচিত চাঞ্চল্যকর রহস্য মাত্র ১শ ২০ টাকায় পুলিশের চাকরি সংসদ ভবন থেকে উধাও ১৩৪৩ কপার বার, তদন্তে অনিয়মের অভিযোগ ঝিনাইদহ ছাত্রদল নেতার মামলায় এনসিপির কেন্দ্রীয় নেতা তারেক গ্রেফতার

মাগুরায় বীর মুক্তিযোদ্ধা জহুরুল ইসলামের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মাগুরা প্রতিদিন : মাগুরার বীর মুক্তিযোদ্ধা জহুরুল ইসলামের মরদেহ বৃহস্পতিবার বিকালে রাষ্ট্রীয় মর্যাদায় মাগুরা পৌর কবরস্থানে দাফন করা হয়েছে।

বুধবার দিবাগত রাত ৩ টার দিকে তিনি নিজ গ্রাম বেলনগরের বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি স্ত্রী ও দুই সন্তান রেখে গেছেন। অনেকদিন ধরেই তিনি অসুস্থ ছিলেন।

দুপুরে জোহর নামাজ শেষে বেলনগর মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে মরহুমের নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। এর আগে সদর উপজেলা ও পুলিশ প্রশাসন এবং জেলা মুক্তিযোদ্ধা সংসদের পক্ষ থেকে জাতীয় পতাকা প্রদর্শন এবং রাষ্ট্রীয় সম্মান জানানো হয়। এ সময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান, বীর মুক্তিযোদ্ধা আবদুর রহমান, মো. ওয়ালিদুজ্জামান, জহুরে এলাহী উপস্থিত ছিলেন।

জাতীয় সমাজতা্ন্ত্রিক দল-জাসদের প্রাক্তণ নেতা এবং বিভিন্ন লড়াই-সংগ্রামের পরিচিত মুখ বীর মুক্তিযোদ্ধা জহুরুল ইসলামের পিতা আব্দুল জলিল সর্দার মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ছিলেন। জহুরুল ইসলাম ছাত্রজীবনে স্থানীয় মাগুরা মহকুমা ছাত্রলীগের অন্যতম নেতা ছিলেন। ৬৯-এর গণঅভ্যুত্থানে তিনি অংশগ্রহণের পাশাপাশি স্থানীয় পর্যায়ে নেতৃত্ব দেন। মুক্তিযুদ্ধ শুরু হলে তিনি অধিনায়ক আকবর হোসেনের নেতৃত্বে আকবরবাহিনীতে যোগ দেন এবং শ্রীকোল ইউনিয়নের বিভিন্ন গ্রামে অবস্থান করে যুদ্ধে অংশগ্রহণ করেন। দেশ স্বাধীন হওয়ার পর তিনি স্বাধীন দেশের প্রথম রাজনৈতিক দল জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)-এ যোগদান করেন।

বীর মুক্তিযোদ্ধা জহুরুল ইসলামের মৃত্যুতে মাগুরা জেলা জাসদ, সুরসপ্তক মাগুরা, আকবর হোসেন স্মৃতি পরিষদসহ বিভিন্ন সংগঠন গভীর শোক প্রকাশ করেছে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology