আজ, সোমবার | ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | বিকাল ৩:৫৮

ব্রেকিং নিউজ :
আবার বাড়লো জ্বালানি তেলের দাম মাগুরায় চোরাই ৫টি মোটরসাইকেলসহ চোর সিণ্ডিকেটের এক সদস্য গ্রেফতার দুই মহাদেশ সফরের উদ্দেশ্যে দেশ ছাড়লেন এমপি মনোয়ার খান এআই ট্রাফিক ব্যবস্থা ঘিরে নতুন প্রতারণা-বিআরটিএ-এর সতর্কবার্তা স্বর্ণজয়ী ইয়াসমিনকে শ্রীপুরে সংবর্ধনা, বালিকা ফুটবল দলও পেল পুরস্কার জঙ্গল সলিমপুরে র‍্যাব -পুলিশের ক্যাম্প বুলডোজারে গুঁড়িয়ে দিয়েছে ইয়াসিন বাহিনী তেলবোঝাই ট্রাক ছিনতাই, চালককে হত্যা—এক সপ্তাহ পর উন্মোচিত চাঞ্চল্যকর রহস্য মাত্র ১শ ২০ টাকায় পুলিশের চাকরি সংসদ ভবন থেকে উধাও ১৩৪৩ কপার বার, তদন্তে অনিয়মের অভিযোগ ঝিনাইদহ ছাত্রদল নেতার মামলায় এনসিপির কেন্দ্রীয় নেতা তারেক গ্রেফতার

ঢাকার জাতীয় সমাবেশ উপলক্ষে মাগুরায় জেলা জামায়াতের সংবাদ সম্মেলন

মাগুরা প্রতিদিন : ঢাকার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে ১৯ জুলাই শনিবার দুপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে জাতীয় সমাবেশে যোগদান উপলক্ষে মাগুরায় জেলা জামায়াতের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করা হয়েছে।

মঙ্গলবার বেলা ১২ টায় শহরের দরিমাগুরাস্থ জেলা জামায়াতের নতুন কার্যালয়ে জেলা জামায়াতে ইসলামীর আমীর ও কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য মাগুরা -২ আসনের জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক এমবি বাকের এ সম্মেলনের সভাপতিত্ব করেন।

সংবাদ সম্মেলনে জেলা জামায়াতে ইসলামীর সাবেক আমীর ও কেন্দ্রীয় মজলিশে শুরার অন্যতম সদস্য, যশোর কুষ্টিয়া অঞ্চলের সহকারী পরিচালক এবং মাগুরা -১ আসনের জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব আবদুল মতিন উপস্থিত ছিলেন ।

মাগুরা জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী অধ্যাপক সাইদ আহমেদ বাচ্চু’র সঞ্চালনায় সংবাদ সম্মেলনে জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর অধ্যক্ষ মাওলানা মাহবুবুর রহমান, জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী আবদুল গাফফার, শ্রমিক ফেডারেশনের আঞ্চলিক নেতা অধ্যাপক মশিউর রহমান, পৌরসভার আমীর অধ্যাপক আশরাফুল আলমসহ জেলার বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

সংবাদ সম্মেলনে সভাপতির বক্তব্যে জেলা জামায়াতের আমীর অধ্যাপক এম.বি. বাকের বলেন, ‘সম্প্রীতির এক বাংলাদেশ’ গড়ার লক্ষ্যে কেন্দ্রীয়ভাবে ঘোষিত ৭ দফা দাবি বাস্তবায়নের আহ্বান জানিয়ে এই জাতীয় সমাবেশ আয়োজন করা হচ্ছে।

মাগুরা জেলা থেকে অন্তত ১০ হাজার সমর্থক নিয়ে সমাবেশে যোগ দেওয়ার পরিকল্পনা রয়েছে। এ জন্য ১০০টি বাস ও ১০০টি মাইক্রোবাসসহ প্রয়োজনীয় যানবাহন প্রস্তুত রাখা হয়েছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।

সম্মেলনে জেলা জামায়াতের সাবেক আমীর আবদুল মতিন বলেন, “গণতন্ত্র, ন্যায়বিচার ও অর্থনৈতিক সাম্য প্রতিষ্ঠায় এই জাতীয় সমাবেশ একটি মাইলফলক হয়ে থাকবে ইনশাআল্লাহ।”
অন্যদিকে ঢাকার মিটফোর্ড হাসপাতাল এলাকায় সংঘটিত হত্যাকাÐের তীব্র নিন্দা জানিয়ে অধ্যাপক বাকের বলেন, খুনি বা সন্ত্রাসীর কোনো দলীয় পরিচয় নেই। অপরাধী যেই হোক, আইনের শাসন প্রতিষ্ঠা করতে তার দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology