আজ, বৃহস্পতিবার | ২০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ১০:৩১

ব্রেকিং নিউজ :
মাগুরায় আবালপুর হাওড় এলাকায় দুই মোটরসাইকেলের সংঘর্ষ, নিহত ২ মাগুরায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদ্বোধন শ্রীপুরে বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে বিএনপির দোয়া মাহফিল সরকারি কাজে বাধা দিলে দলের হলেও ছাড় নয়: নিতাই রায় চৌধুরী মাগুরায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মিছিল চিত্রাঙ্কন-আবৃত্তির পুরস্কার বিতরণে শেষ হলো মহম্মদপুরের বইমেলা বিশ্ববরেণ্য শিল্পী এস এম সুলতানের ১০৩তম জন্মবার্ষিকী মাগুরায় এসএসসি পরীক্ষায় পাশের হার ৬৮.২৪ শতাংশ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের মহাপ্রয়ান দিবসে শ্রদ্ধাঞ্জলি শরীয়তপুরের পথে পথে : মঠ, মসজিদ, মন্দির, জমিদারবাড়ি আর লোককথার এক বিস্মৃত ভূখণ্ড

মাগুরায় আবালপুর হাওড় এলাকায় দুই মোটরসাইকেলের সংঘর্ষ, নিহত ২

মাগুরা প্রতিদিন: মাগুরায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই চালক নিহত হয়েছেন। এ ঘটনায় এক নারী গুরুতর আহত হয়েছেন। তাঁর সঙ্গে থাকা শিশু সন্তান সুস্থ রয়েছে বলে চিকিৎসকরা জানিয়েছেন।

নিহতরা হলেন সদর উপজেলার বেঙ্গাবেরইল গ্রামের গোলাম রব্বানীর ছেলে মুফতি নাইমুর ইসলাম রাব্বি (২১) এবং পশ্চিম রামনগর গ্রামের শরিফুল ইসলামের ছেলে আশিকুর রহমান রিপন (৪৫)।

পারিবারিক সূত্রে জানা যায়, মাগুরা শহরের নতুন বাজার মাদরাসার শিক্ষক মুফতি নাইমুর ইসলাম রাব্বি বিকেল ৪টার দিকে গ্রামের বাড়ি থেকে মোটরসাইকেলে শহরের দিকে ফিরছিলেন। একই সময়ে রিপন তাঁর মেয়ে বৃষ্টি আক্তার ও নাতিকে নিয়ে মাগুরা শহর থেকে গ্রামের বাড়িতে ফিরছিলেন।

মাগুরা-ঝিনাইদহ সড়কের আবালপুর স্কুল এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেল দুটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নাইমুর ইসলাম রাব্বির মৃত্যু হয়।

গুরুতর আহত রিপন ও তাঁর মেয়ে বৃষ্টি আক্তারকে মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় রিপনের মৃত্যু হয়। বৃষ্টি আক্তারের অবস্থাও আশঙ্কাজনক হওয়ায় তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়েছে। তাঁর সঙ্গে থাকা শিশুটি সুস্থ রয়েছে বলে চিকিৎসকরা জানিয়েছেন।

দুর্ঘটনায় হতাহতের বিষয়টি নিশ্চিত করে মাগুরা রামনগর হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মাহবুবুর রহমান বলেন, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে যায়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology