আজ, বৃহস্পতিবার | ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ১:২২

ব্রেকিং নিউজ :
আবার হামলার শিকার হলেন নাসীরুদ্দিন পাটওয়ারী মাগুরা থেকে প্রত্যাহার হলেন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাহমুদ মাগুরায় ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের মানববন্ধন মিরপুরে বাসা থেকে বৃদ্ধার পচাগলা মরদেহ উদ্ধার, মৃত্যু নিয়ে রহস্য মাগুরায় নতুন জেলা প্রশাসক হিসেবে যোগ দিচ্ছেন মোতাকাব্বীর আহমেদ আবার বাড়লো জ্বালানি তেলের দাম মাগুরায় চোরাই ৫টি মোটরসাইকেলসহ চোর সিণ্ডিকেটের এক সদস্য গ্রেফতার দুই মহাদেশ সফরের উদ্দেশ্যে দেশ ছাড়লেন এমপি মনোয়ার খান এআই ট্রাফিক ব্যবস্থা ঘিরে নতুন প্রতারণা-বিআরটিএ-এর সতর্কবার্তা স্বর্ণজয়ী ইয়াসমিনকে শ্রীপুরে সংবর্ধনা, বালিকা ফুটবল দলও পেল পুরস্কার

অধিনায়ক আকবর হোসেন স্মৃতি পরিষদের পক্ষে অসহায় বয়স্কদের মধ্যে ছড়ি বিতরণ

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরার শ্রীপুরে অধিনায়ক আকবর হোসেন স্মৃতি পরিষদের সৌজন্যে এবং আলোকিত সামাজিক উন্নয়ন সংস্থার উদ্যোগে অসহায় বয়স্কদের মাঝে ছড়ি বিতরণ করা হয়েছে।

শনিবার দুপুরে আলোকিত সামাজিক সামাজিক উন্নয়ন সংস্থার নিজস্ব কার্যালয়ে উপস্থিত এসব অসহায় বয়স্ক মানুষদের হাতে যাতায়াত ভাড়াসহ প্রত্যেকেকে একটি করে ছড়ি তুলে দেওয়া হয়।

এ উপলক্ষে অধিনায়ক আকবর হোসেন আকবর হোসেন স্মৃতি পরিষদের অন্যতম উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা হাজী সাহীদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন বীরমুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা সরদার, মোহাম্মদ শফিউদ্দিন জোয়ারদার, বীর মুক্তিযোদ্ধা মোঃ আলাউদ্দিন প্রমুখ।

আলোকিত সামাজিক উন্নয়ন সংস্থার চেয়ারম্যান মোঃ জাহিদুল ইসলাম জুয়েলের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বীর মুক্তিযোদ্ধা শাহীদুর রহমান (রাজা),  বীর মুক্তিযোদ্ধা শরীফ হোসেন (ধনু), বীর মুক্তিযোদ্ধা মুক্তার হোসেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্থফা সর্দার, বীর মুক্তিযোদ্ধা কামরুজ্জামান, বীর মুক্তিযোদ্ধা মোঃ আলাউদ্দিন, আলোকিত সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির ম্যানেজার মোঃ আব্দুল মমিনসহ আলোকিত সামাজিক উন্নয়ন সংস্থার স্বেচ্ছাসেবকবৃন্দরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology