আজ, শুক্রবার | ১৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | বিকাল ৫:২২

ব্রেকিং নিউজ :
মাগুরায় অনলাইন জুয়া চক্রের মাস্টার এজেন্টসহ দুই জন গ্রেফতার জাতীয় পর্যায়ে  মাগুরার হুমাইরা সারাদেশে প্রথম শরীয়তপুরের বুকে এক টুকরো ইতিহাস: ছায়াঘেরা ‘ছয়গাঁও সিকদার বাড়ি’র খোঁজে শালিখায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ শ্রীপুরে বিশ্ব জনসংখ্যা দিবসে সম্মাননা পেলেন শ্রেষ্ঠরা সরকারি কর্মকর্তাকে হুমকি দেওয়ায় শালিখা যুবদল নেতা নয়ন মুন্সী বহিস্কার জাদুশিল্প পেল রাষ্ট্রীয় স্বীকৃতি, সংস্কৃতি মন্ত্রণালয়ের অন্তর্ভুক্তির ঘোষণা যুগ্ম সচিব পদে পদোন্নতি পেলেন মাগুরা জেলা প্রশাসক মোতাকাব্বীর আহমেদ এইচএসসিতে মাগুরায় ২৫০ শিক্ষার্থী অনুপস্থিত মাগুরার শ্রীপুরে তিন মাদ্রাসা ছাত্র নিখোঁজ, উদ্বেগে পরিবার

আগস্ট বিপ্লবের পর বাহাত্তরের সংবিধান চলতে পারেনা-মাও. মুহাম্মাদ মামুনুল হক

মাগুরা প্রতিদিন : বাহাত্তরের বিতর্কিত সংবিধানের কারণেই হাসিনার ফ্যাসিবাদ তৈরি হয়েছে। ৫০ বছর ধরে ইসলাম এবং ইসলামপন্থীদের দমন করার ষড়যন্ত্র করা গেছে। তাই আগস্ট বিপ্লবের পর আর বাহাত্তরের মুজিবীয় সংবিধান চলতে পারে না বলে দাবি করেছেন বাংলাদেশ খেলাফতে মজলিসের মহাসচিব মাওলানা মুহাম্মাদ মামুনুল হক।

মঙ্গলবার রাতে তিনি মাগুরা শহরের নোমানী ময়দানে বাংলাদেশ খেলাফত মজলিস মাগুরা জেলা শাখা আয়োজিত গণ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এই দাবি জানান।

মামুনুল হক বলেন, একাত্তরে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশ স্বাধীনতা অর্জনের কিছু দিনের মধ্যেই বাহাত্তরের বিতর্কিত গোলামী দাসখত ভারতের আধিপত্যবাদের চরম পরাকাষ্ঠ প্রদর্শন করে রচিত বিতর্কিত সংবিধানের মাধ্যমে বাংলাদেশের একাত্তরের মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করা হয়েছে। মুক্তিযুদ্ধের চেতনাকে হাইজ্যাক করা হয়েছে।

তিনি বলেন, একাত্তরের মুক্তিযুদ্ধ ছিল বৈষ্যম্যের বিরুদ্ধে লড়াই, ছিল মানুষের মৌলিক নিরাপত্তা ও মৌলিক অধিকার প্রতিষ্ঠার লড়াই। সেই মুক্তিযুদ্ধের সঙ্গে ইসলামের কোনো বিরোধ ছিল না। এদেশ থেকে ইসলাম এবং ইসলামী রাজনীতির নিষিদ্ধ করবার কিছু ছিল না। একাত্তরের মুক্তিযুদ্ধের আগে বাংলাদেশের রাজনীতিতে কেউ ধর্ম নিরপেক্ষতার কথাও বলেনি। অথচ, এদেশের মানুষের হাজার বছরের ইচ্ছা এবং অভিপ্রায়ের বিরুদ্ধের সংবিধান হচ্ছে বাহাত্তরের সংবিধান। ওই সংবিধানের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষের হাজার বছরের চিন্তা এবং চেতনাকে ভূলুণ্ঠিত করা হয়েছে।

গণসমাবেশে খেলাফত মজলিসের স্থানীয় নেতৃবৃন্দ ছাড়াও মাগুরা জেলা জামায়াতের আমীর এমবি বাকের বক্তব্য রাখেন।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology