আজ, মঙ্গলবার | ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | বিকাল ৫:২২

ব্রেকিং নিউজ :
মাগুরায় খুচরা সার বিক্রেতাদের মানববন্ধন; প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি মাগুরা-১ আসনের এমপির রাজনৈতিক সচিব নিয়োগ মাগুরার ছেলে জাহিদুল ইসলাম রনি প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব নিযুক্ত স্বাধীনতার মার্চ: অপারেশন সার্চলাইট থেকে বিজয়ের লাল-সবুজ পতাকা জনগণের কথা জানতে মাগুরায় ৯টি অভিযোগ বাক্স স্থাপন মাগুরায় শোভাযাত্রায় নিতাই রায় চৌধুরী ও মনোয়ার হোসেন খানের অভ্যর্থনা মাগুরায় ভিজিএফ কার্ড বণ্টন নিয়ে সংঘর্ষের ঘটনায় বিএনপির ১৪ জন গ্রেফতার মাগুরা পৌরসভার সাবেক প্রশাসকের বিরুদ্ধে আর্থিক কেলেঙ্কারির অভিযোগ আইজিপি হলেন মাগুরার সাবেক পুলিশ সুপার ভাষার জন্য ভালোবাসা

মাগুরা মেডিকেল কলেজের প্রস্তাবিত জায়গা পরিদর্শনে সাকিব আল হাসান

মাগুরা প্রতিদিন : মাগুরা মেডিকেল কলেজ ও হাসপাতাল এবং নার্সিং কলেজের প্রস্তাবিত জায়গা পরিদর্শন করলেন মাগুরা-১ আসনের নতুন সংসদ সদস্য সাকিব আল হাসান।

শনিবার দুপুরে মাগুরা-নড়াইল মহাসড়ক সংলগ্ন শহরতলীর পারলা-গোয়ালখালী মৌজার ২৫ একর জমি সরেজমিনে পদির্শন করেন সাকিব। এ সময় তিনি দ্রুততম সময়ের মধ্যে প্রকল্পটির কাজ শুরু করতে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের আশ্বাস দেন।

২০১৮ সালের ২৬ আগষ্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাগুরা সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতাল এবং নার্সিং কলেজের ঘোষণা দেন। সেই অনুযায়ী ২০১৯ সালে প্রথম শিক্ষাবর্ষে কলেজে ৫০ জন ছাত্র-ছাত্রী ভর্তি হয়। ইতেমধ্যে মাগুরা মেডিকেল কলেজে ৬ষ্ট ব্যাচের ছাত্র-ছাত্রীদের অধ্যায়ন চলছে। বর্তমানে কলেজটির ছাত্র-ছাত্রী সংখ্যা তিন শত।

ইতোপূর্বে মাগুরা মেডিকেল কলেজের জন্যে গোয়ালখালী মৌজার নাম প্রস্তাব করা হলেও এখন পর্যন্ত সেটি চুড়ান্ত হয়নি। হয়নি একনেকে অনুমোদনও। ফলে কলেজের নিজস্ব জায়গা অধিগ্রহণ, স্থায়ী ক্যাম্পাস ও অবকাঠামো নির্মাণ না হওয়ায় কলেজের পাঠদান ব্যহত হচ্ছে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology