আজ, বুধবার | ৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | দুপুর ২:৩৮

ব্রেকিং নিউজ :
মাগুরায় খুচরা সার বিক্রেতাদের মানববন্ধন; প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি মাগুরা-১ আসনের এমপির রাজনৈতিক সচিব নিয়োগ মাগুরার ছেলে জাহিদুল ইসলাম রনি প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব নিযুক্ত স্বাধীনতার মার্চ: অপারেশন সার্চলাইট থেকে বিজয়ের লাল-সবুজ পতাকা জনগণের কথা জানতে মাগুরায় ৯টি অভিযোগ বাক্স স্থাপন মাগুরায় শোভাযাত্রায় নিতাই রায় চৌধুরী ও মনোয়ার হোসেন খানের অভ্যর্থনা মাগুরায় ভিজিএফ কার্ড বণ্টন নিয়ে সংঘর্ষের ঘটনায় বিএনপির ১৪ জন গ্রেফতার মাগুরা পৌরসভার সাবেক প্রশাসকের বিরুদ্ধে আর্থিক কেলেঙ্কারির অভিযোগ আইজিপি হলেন মাগুরার সাবেক পুলিশ সুপার ভাষার জন্য ভালোবাসা

মাগুরায় চোরাই মটর সাইকেল সহ আরো ৩ জন গ্রেফতার

মাগুরা প্রতিদিন : মাগুরায় দুটি চোরাই মটর সাইকেল সহ আন্তজেলা চোরাই চক্রের ৩ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃতরা হচ্ছে মাগুরা শহরের খান পাড়ার গোলাপ খানের ছেলে হাসু খান (৪০), মহম্মদপুর উপজেলার মৌলি গ্রামের জয়েন উদ্দিন ওরফে জয়নালের ছেলে ইলিয়াস হোসেন (৪২) এবং সদর উপজেলার ইছাখাদা গ্রামের জাহাঙ্গীর মোল্যার ছেলে কদর মোল্যা (২৪)।

পুলিশ সূত্রে জানা যায়, ২৮ শে মার্চ বৃহস্পতিবার গোপন সংবাদের ভিত্তিতে একটি চোরাই ১৫০ সিসি এপাচি মোটর সাইকেল বিক্রির সময় ইছাখাদা এলাকা থেকে কদর মোল্যাকে গ্রেফতার করে মাগুরা সদর থানা পুলিশ। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী চুরির সঙ্গে জড়িত হাসু খান এবং ইলিয়াসকে গ্রেফতারের পাশাপাশি চোরাই আরো একটি মটর সাইকেল উদ্ধার করা হয়।

মাগুরা পুলিশ সুপার কলিমুল্লাহ জানান, আসামীরা মাগুরা জেলা সহ দেশের বিভিন্ন এলাকা হতে মোটর সাইকেল চুরির সঙ্গে জড়িত ছিল। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

উল্লেখ্য, দুদিন আগে মাগুরার মহম্মদপুর এবং শ্রীপুর থেকে চোরাই মটর সাইকেল সহ আরো আরো ৪ জনকে গ্রেফতার করে ডিবি পুলিশ।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology