আজ, শুক্রবার | ১৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | সন্ধ্যা ৭:০০

ব্রেকিং নিউজ :
মাগুরায় অনলাইন জুয়া চক্রের মাস্টার এজেন্টসহ দুই জন গ্রেফতার জাতীয় পর্যায়ে  মাগুরার হুমাইরা সারাদেশে প্রথম শরীয়তপুরের বুকে এক টুকরো ইতিহাস: ছায়াঘেরা ‘ছয়গাঁও সিকদার বাড়ি’র খোঁজে শালিখায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ শ্রীপুরে বিশ্ব জনসংখ্যা দিবসে সম্মাননা পেলেন শ্রেষ্ঠরা সরকারি কর্মকর্তাকে হুমকি দেওয়ায় শালিখা যুবদল নেতা নয়ন মুন্সী বহিস্কার জাদুশিল্প পেল রাষ্ট্রীয় স্বীকৃতি, সংস্কৃতি মন্ত্রণালয়ের অন্তর্ভুক্তির ঘোষণা যুগ্ম সচিব পদে পদোন্নতি পেলেন মাগুরা জেলা প্রশাসক মোতাকাব্বীর আহমেদ এইচএসসিতে মাগুরায় ২৫০ শিক্ষার্থী অনুপস্থিত মাগুরার শ্রীপুরে তিন মাদ্রাসা ছাত্র নিখোঁজ, উদ্বেগে পরিবার

মাগুরায় বিএনপি সহ বিভিন্ন সংগঠনের উদ্যোগে মুক্ত দিবস পালন

মাগুরা প্রতিদিন : ৭ ডিসেম্বর মাগুরা মুক্ত দিবস উপলক্ষে জেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, সেচ্ছাসেবক দল সহ জেলার বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে নানা কর্মসূচি পালিত হয়েছে।

১৯৭১ সালের এই দিনে মহান মুক্তিযুদ্ধে পাকহানাদার মুক্ত হয় মাগুরা। এ উপলক্ষে জেলা প্রশাসনের পক্ষ থেকে কোনো কর্মসূচি হাতে নেওয়া না হলেও সকালে মাগুরা প্রেসক্লাবের পক্ষ থেকে শহরে একটি র‌্যালি বের করা হয়। পরে প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।

অপরদিকে সন্ধা ৭ টায় জেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে একযোগে শহরের ভায়নার মোড়, চৌরঙ্গী মোড় সহ শহরের বিভিন্ন পয়েন্টে সড়কের পাশে প্রদীপ প্রজ্জ্বলন করা হয়।

অন্যদিকে জেলা মুক্তিযোদ্ধা সংসদের পক্ষ থেকেও কর্মসূচি গ্রহণ করা হয়।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology