আজ, মঙ্গলবার | ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | বিকাল ৫:২২

ব্রেকিং নিউজ :
মাগুরায় খুচরা সার বিক্রেতাদের মানববন্ধন; প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি মাগুরা-১ আসনের এমপির রাজনৈতিক সচিব নিয়োগ মাগুরার ছেলে জাহিদুল ইসলাম রনি প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব নিযুক্ত স্বাধীনতার মার্চ: অপারেশন সার্চলাইট থেকে বিজয়ের লাল-সবুজ পতাকা জনগণের কথা জানতে মাগুরায় ৯টি অভিযোগ বাক্স স্থাপন মাগুরায় শোভাযাত্রায় নিতাই রায় চৌধুরী ও মনোয়ার হোসেন খানের অভ্যর্থনা মাগুরায় ভিজিএফ কার্ড বণ্টন নিয়ে সংঘর্ষের ঘটনায় বিএনপির ১৪ জন গ্রেফতার মাগুরা পৌরসভার সাবেক প্রশাসকের বিরুদ্ধে আর্থিক কেলেঙ্কারির অভিযোগ আইজিপি হলেন মাগুরার সাবেক পুলিশ সুপার ভাষার জন্য ভালোবাসা

মাগুরায় সুরসপ্তকের উদ্যোগে স্বজনদের মাঝে কম্বল বিতরণ

মাগুরা প্রতিদিন : মাগুরার অন্যতম সাংস্কৃতিক প্রতিষ্ঠান সুরসপ্তকের উদ্যোগে বৃহস্পতিবার বিকেলে কলেজপাড়াস্থ  সুরসপ্তক  কার্যালয়ে জেলার শীতার্ত সাংস্কৃতিক পরিবারের মাঝে শতাধিক কম্বল বিতরণ করা হয়েছে।

কম্বল বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন জেলা কালচারাল অফিসার মো. জসীম উদ্দীন, মাগুরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সংবাদিক শামীম খান, মাগুরা জেলা জাসদের সাধারণ সম্পাদক সমীর চক্রবতী, সুরসপ্তক মাগুরার সমন্বয়কারী সুরভী খান, প্রশিক্ষক সত্য চক্রবর্তী, শামীম শরীফসহ অন্যান্যরা।

সুরসপ্তকের প্রতিষ্ঠাতা জাহিদুল আলমের সহযোগিতায় এই কম্বল বিতরণ করা হয়।

কম্বল বিতরণ অনুষ্ঠানে জেলা কালচারাল অফিসার মো. জসীম উদ্দীন বলেন, উদ্যোগ যত ছোটই হোক- যে কোনো ধরনের বিপদে বা ঝুঁকিতে মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। মানুষের প্রতি এই ভালোবাসার মূল্য অনেক।

মাগুরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সংবাদিক শামীম খান বলেন, সাংস্কৃতিক কর্মী বা স্বজনদের আলাদা করে সহযোগিতার হাত বাড়ানোটা অবশ্যই সম্মানের।

জাসদের সাধারণ সম্পাদক সমীর চক্রবতীর মতে, এ ধরনের ক্ষুদ্র সহযোগিতা আমাদের দায়িত্ববোধের প্রকাশ। সুরসপ্তক মাগুরার এই উদ্যোগ নিঃসন্দেহে অনুসরণীয় হয়ে থাকবে।

মাগুরা জেলার অন্যতম একটি সাংস্কৃতিক সংগঠন হিসেবে সুরসপ্তক বিশুদ্ধ সাংস্কৃতিক লড়াইকে এগিয়ে নিতে কাজ করে চলেছে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology