আজ, সোমবার | ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | সন্ধ্যা ৬:৩৪

ব্রেকিং নিউজ :
আবার বাড়লো জ্বালানি তেলের দাম মাগুরায় চোরাই ৫টি মোটরসাইকেলসহ চোর সিণ্ডিকেটের এক সদস্য গ্রেফতার দুই মহাদেশ সফরের উদ্দেশ্যে দেশ ছাড়লেন এমপি মনোয়ার খান এআই ট্রাফিক ব্যবস্থা ঘিরে নতুন প্রতারণা-বিআরটিএ-এর সতর্কবার্তা স্বর্ণজয়ী ইয়াসমিনকে শ্রীপুরে সংবর্ধনা, বালিকা ফুটবল দলও পেল পুরস্কার জঙ্গল সলিমপুরে র‍্যাব -পুলিশের ক্যাম্প বুলডোজারে গুঁড়িয়ে দিয়েছে ইয়াসিন বাহিনী তেলবোঝাই ট্রাক ছিনতাই, চালককে হত্যা—এক সপ্তাহ পর উন্মোচিত চাঞ্চল্যকর রহস্য মাত্র ১শ ২০ টাকায় পুলিশের চাকরি সংসদ ভবন থেকে উধাও ১৩৪৩ কপার বার, তদন্তে অনিয়মের অভিযোগ ঝিনাইদহ ছাত্রদল নেতার মামলায় এনসিপির কেন্দ্রীয় নেতা তারেক গ্রেফতার

মাগুরার তাঁতিপাড়ায় নিজ বাড়ির ছাদ থেকে কলেজ ছাত্রের লাশ উদ্ধার

মাগুরা প্রতিদিন : মাগুরা শহরের তাঁতিপাড়ায় নিজ বাড়ির ছাদ থেকে কলেজ ছাত্র আমিন উদ্দিন আলামিনের ক্ষত বিক্ষত লাশ উদ্ধার করেছে পুলিশ।

সে অবসরপ্রাপ্ত সেনা সদস্য তবিবুর রহমানের ছেলে।

মাগুরা টেকনিক্যাল স্কুল এণ্ড কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী আমিন উদ্দিন আলামিন (১৯) গত দু’দিন ধরে নিঁখোজ থাকলেও মঙ্গলবার বিকালে নিজেদের একতলা বাড়ির সিঁড়িঘরের টিনের চালের উপর তার ক্ষত বিক্ষত লাশ পাওয়া যায়।

বিকালে ছাদে উঠে ঘরের পাশের গাছ থেকে আম পাড়তে গিয়ে এক প্রতিবেশি সেখানে লাশটি পড়ে থাকতে দেখে। পরে থানায় খবর দেয়া হলে রাত ৮টার দিকে সদর থানা পুলিশ লাশটি উদ্ধার করে।

নিহতের স্বজনরা জানায়, ১ জুন রবিবার রাত ১০ টার দিকে মোবাইল ফোনে তাকে ডেকে বাড়ি থেকে বের করা হয়। পরে দুটি রিক্সায় করে কয়েকজন তাকে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। এ ঘটনার পর থেকেই নিখোঁজ ছিল আলামিন। কিন্তু বাড়ির ছাড়ে কীভাবে লাশটি পাওয়া গেলো সেটি রহস্যজনক।

আলামিনের মা আনোয়ারা খাতুন জুলেখা বলেন, চেনা এবং ঘনিষ্টদের মধ্য থেকেই ছেলেকে হত্যা করেছে। আমার একমাত্র ছেলেকে যারা মেরে ফেলেছে তাদের বিচার দেখতে চাই।

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আইয়ুব আলী জানান, নিহতের শরীরে একাধিক স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। ময়না তদন্তের পরই মৃত্যুর বিষয়ে নিশ্চিত হওয়া যাবে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology