আজ, বুধবার | ৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | সকাল ৭:০৬

ব্রেকিং নিউজ :
মাগুরায় খুচরা সার বিক্রেতাদের মানববন্ধন; প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি মাগুরা-১ আসনের এমপির রাজনৈতিক সচিব নিয়োগ মাগুরার ছেলে জাহিদুল ইসলাম রনি প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব নিযুক্ত স্বাধীনতার মার্চ: অপারেশন সার্চলাইট থেকে বিজয়ের লাল-সবুজ পতাকা জনগণের কথা জানতে মাগুরায় ৯টি অভিযোগ বাক্স স্থাপন মাগুরায় শোভাযাত্রায় নিতাই রায় চৌধুরী ও মনোয়ার হোসেন খানের অভ্যর্থনা মাগুরায় ভিজিএফ কার্ড বণ্টন নিয়ে সংঘর্ষের ঘটনায় বিএনপির ১৪ জন গ্রেফতার মাগুরা পৌরসভার সাবেক প্রশাসকের বিরুদ্ধে আর্থিক কেলেঙ্কারির অভিযোগ আইজিপি হলেন মাগুরার সাবেক পুলিশ সুপার ভাষার জন্য ভালোবাসা

মাগুরার মীরপাড়া থেকে ৩ কেজি গাঁজাসহ  একজন আটক

মাগুরা প্রতিদিন: মাগুরায় মাদকবিরোধী বিশেষ অভিযানে তিন কেজি গাঁজাসহ আওয়াল হোসেন (৪০) নামে এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।  

মঙ্গলবার দিনগত রাতে মীরপাড়া বালুমাঠ থেকে তাকে আটক করা হয়।

আটক আওয়াল গোবিন্দপুর ঘোড়ানাছ গ্রামের জমির লস্করের ছেলে।

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মেহেদি রাসেল বলেন, গোপন তথ্যের ভিত্তিতে শহরের মীরপাড়া বালুমাঠ এলাকায় অভিযান চালিয়ে তিন কেজি গাঁজাসহ ওই মাদক কারবারিকে আটক করা হয়। এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

সে দীর্ঘদিন ধরে মাদক কারবারে জড়িত ছিল বলে তিনি জানান।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology