আজ, বুধবার | ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ১১:১৮

ব্রেকিং নিউজ :
আবার হামলার শিকার হলেন নাসীরুদ্দিন পাটওয়ারী মাগুরা থেকে প্রত্যাহার হলেন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাহমুদ মাগুরায় ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের মানববন্ধন মিরপুরে বাসা থেকে বৃদ্ধার পচাগলা মরদেহ উদ্ধার, মৃত্যু নিয়ে রহস্য মাগুরায় নতুন জেলা প্রশাসক হিসেবে যোগ দিচ্ছেন মোতাকাব্বীর আহমেদ আবার বাড়লো জ্বালানি তেলের দাম মাগুরায় চোরাই ৫টি মোটরসাইকেলসহ চোর সিণ্ডিকেটের এক সদস্য গ্রেফতার দুই মহাদেশ সফরের উদ্দেশ্যে দেশ ছাড়লেন এমপি মনোয়ার খান এআই ট্রাফিক ব্যবস্থা ঘিরে নতুন প্রতারণা-বিআরটিএ-এর সতর্কবার্তা স্বর্ণজয়ী ইয়াসমিনকে শ্রীপুরে সংবর্ধনা, বালিকা ফুটবল দলও পেল পুরস্কার

মাগুরার শালিখায় শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে মোমবাতি প্রজ্জ্বলন ও আলোচনা

মাগুরা প্রতিদিন ডটকম : ১৪ ই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে শনিবার শালিখায় উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে মোমবাতি প্রজ্বলন করা হয়েছে।

শালিখার সন্তান শহীদ সিরাজুদ্দীন হোসেনসহ সকল শহীদ বুদ্ধিজীবীদের স্বরণে এক মিনিট নিরবতা পালন করে সম্মান জানানো হয়।

শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে কেন্দ্রীয় আওয়ামী লীগ ও জেলা আওয়ামী লীগের নির্দেশনা মোতাবেক প্রত্যুষে উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগের সকল কার্যালয়ে জাতীয় পতাকা ও দলীয় পতাকা অর্ধনমিত করণের পাশাপাশি কালো পতাকা উত্তোলন করা হয়।

সন্ধ্যা ৬ টায় শালিখা উপজেলা আওয়ামী লীগের কার্যালয়সহ উপজেলার সকল ইউনিয়নে একযোগে মোমবাতি প্রজ্বলন করা হয়।

মোমবাতি প্রজ্বলনের মাধ্যমে শ্রদ্ধা জানানোর পূর্বে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে সংক্ষিপ্ত আলোচনায় অংশগ্রহণ করেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাড. শ্যামল কুমার দে, সাধারণ সম্পাদক মোঃ আরজ আলী বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক মোঃ রেজাউল ইসলাম, সদর ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি মোঃ তফছির উদ্দিন মোল্লা ও সাধারণ সম্পাদক মোঃ আব্দুল্লাহ আল মূতি সহ আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, কৃষকলীগ ও শ্রমিকলীগের বিভিন্ন পর্যায়ের নেতা ও কর্মীবৃন্দ।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology