আজ, বুধবার | ৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | সকাল ৯:২৬

ব্রেকিং নিউজ :
মাগুরায় খুচরা সার বিক্রেতাদের মানববন্ধন; প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি মাগুরা-১ আসনের এমপির রাজনৈতিক সচিব নিয়োগ মাগুরার ছেলে জাহিদুল ইসলাম রনি প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব নিযুক্ত স্বাধীনতার মার্চ: অপারেশন সার্চলাইট থেকে বিজয়ের লাল-সবুজ পতাকা জনগণের কথা জানতে মাগুরায় ৯টি অভিযোগ বাক্স স্থাপন মাগুরায় শোভাযাত্রায় নিতাই রায় চৌধুরী ও মনোয়ার হোসেন খানের অভ্যর্থনা মাগুরায় ভিজিএফ কার্ড বণ্টন নিয়ে সংঘর্ষের ঘটনায় বিএনপির ১৪ জন গ্রেফতার মাগুরা পৌরসভার সাবেক প্রশাসকের বিরুদ্ধে আর্থিক কেলেঙ্কারির অভিযোগ আইজিপি হলেন মাগুরার সাবেক পুলিশ সুপার ভাষার জন্য ভালোবাসা

মাগুরায় প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে ছাত্রলীগের নানা কর্মসূচি

মাগুরা প্রতিদিন ডটকম : বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬ তম জন্মদিন উপলক্ষে মাগুরায় জেলা ছাত্রলীগের পক্ষ থেকে বৃক্ষরোপন কর্মসূচি, বর্ণাঢ্য শোভাযাত্রা এবং দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সকালে জেলা ছাত্রলীগের উদ্যোগে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে বনজ ও ফলজ বৃক্ষের চারা বিতরণের পাশাপাশি মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ, সরকারি মহিলা কলেজসহ জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে চারা রোপন করা হয়।

দুপুরে মাগুরা সরকারি কলেজ জামে মসজিদে জেলা ছাত্রলীগের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর সুস্থ্যতা কামনায় দোয়া অনুষ্ঠানের পর বিকালে শহরে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।

মাগুরা জেলা আওয়ামী লীগ সভাপতি আফম আবদুল ফাত্তাহ, জেলা ছাত্রলীগ সভাপতি নাহিদ খান, সাধারণ সম্পাদক হামিদুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ এসকল কর্মসূচিতে অংশ নেন।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology