আজ, মঙ্গলবার | ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | সন্ধ্যা ৬:০৯

ব্রেকিং নিউজ :
মাগুরায় খুচরা সার বিক্রেতাদের মানববন্ধন; প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি মাগুরা-১ আসনের এমপির রাজনৈতিক সচিব নিয়োগ মাগুরার ছেলে জাহিদুল ইসলাম রনি প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব নিযুক্ত স্বাধীনতার মার্চ: অপারেশন সার্চলাইট থেকে বিজয়ের লাল-সবুজ পতাকা জনগণের কথা জানতে মাগুরায় ৯টি অভিযোগ বাক্স স্থাপন মাগুরায় শোভাযাত্রায় নিতাই রায় চৌধুরী ও মনোয়ার হোসেন খানের অভ্যর্থনা মাগুরায় ভিজিএফ কার্ড বণ্টন নিয়ে সংঘর্ষের ঘটনায় বিএনপির ১৪ জন গ্রেফতার মাগুরা পৌরসভার সাবেক প্রশাসকের বিরুদ্ধে আর্থিক কেলেঙ্কারির অভিযোগ আইজিপি হলেন মাগুরার সাবেক পুলিশ সুপার ভাষার জন্য ভালোবাসা

মাগুরায় পিকআপ ভ্যানের ধাক্কায় মটর সাইকেল আরোহি নিহত

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরায় মাছের পোনা বহনকারী পিকআপ ভ্যানের ধাক্কায় ওমর ফারুক নামে এক হার্ডওয়ার ব্যবসায়ী নিহত হয়েছেন।

এ সময় এলাকাবাসি ধাওয়া করে পিকআপ ভ্যানটি আটক করলেও চালক দৌঁড়ে প্রাণে রক্ষা পেয়েছেন।

নিহত ওমর ফারুক(৫০) রাজবাড়ির কালুখালি উপজেলার বড় পাচুড়িয়া গ্রামের মৃত আবদুল মোমিন মিয়ার ছেলে।

দূর্ঘটনায় রফিকুল ইসলাম নামে অপর একজন আহত হয়েছেন। তাকে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

হাসপাতালে চিকিৎসাধিন রফিকুল ইসলাম জানান, সোমবার সকালে রাজবাড়ির কালুখালি উপজেলার মৃগি বাজারের ব্যবসায়ী ওমর ফারুক এবং তিনি মটর সাইকেল করে রাজবাড়ি থেকে মাগুরার উদ্দেশ্যে রওনা দেন। পথে দুপুর ১ টার দিকে মাগুরা-শ্রীপুর সড়কের আঠারখাদা এলাকায় পৌঁছলে বিপরীত থেকে ছুটে আসা মাছের পোনা বহনকারী পিকআপ ভ্যানটি তাদের ধাক্কা দেয়। এতে তারা দুজন আহত হয়। ঘটনার পর এলাকাবাসি তাদের উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে গেলে মটর সাইকেল চালক ওমর ফারুকের মৃত্যু হয়।

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, এ বিষয়ে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

ঘাতক পিকআপ ভ্যানটিকে আটক করা গেলে চালক পালিয়ে যেতে সক্ষম হয়েছে বলে তিনি জানান।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology