আজ, বুধবার | ৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | সকাল ১১:২৯

ব্রেকিং নিউজ :
মাগুরায় খুচরা সার বিক্রেতাদের মানববন্ধন; প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি মাগুরা-১ আসনের এমপির রাজনৈতিক সচিব নিয়োগ মাগুরার ছেলে জাহিদুল ইসলাম রনি প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব নিযুক্ত স্বাধীনতার মার্চ: অপারেশন সার্চলাইট থেকে বিজয়ের লাল-সবুজ পতাকা জনগণের কথা জানতে মাগুরায় ৯টি অভিযোগ বাক্স স্থাপন মাগুরায় শোভাযাত্রায় নিতাই রায় চৌধুরী ও মনোয়ার হোসেন খানের অভ্যর্থনা মাগুরায় ভিজিএফ কার্ড বণ্টন নিয়ে সংঘর্ষের ঘটনায় বিএনপির ১৪ জন গ্রেফতার মাগুরা পৌরসভার সাবেক প্রশাসকের বিরুদ্ধে আর্থিক কেলেঙ্কারির অভিযোগ আইজিপি হলেন মাগুরার সাবেক পুলিশ সুপার ভাষার জন্য ভালোবাসা

মাগুরায় ফায়ার সার্ভিস এণ্ড সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন

মাগুরা প্রতিদিন ডটকম : “প্রশিক্ষণ পরিকল্পনা প্রস্তুতি, দূর্যোগ মোকাবেলায় আনবে গতি” এ প্রতিপাদ্য নিয়ে বৃহস্পতিবার থেকে মাগুরায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ শুরু হয়েছে।

এ উপলক্ষে সকালে মাগুরা শহরে র‌্যালি ও জেলার সকল স্টেশনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সকাল ১০ টায় মাগুরা ফায়ার স্টেশনে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন করেন জেলা প্রশাসক ড.আশরাফুল আলম। এ সময় মাগুরা ফায়ার স্টেশনের ডিএডি মাসুদ সরদার ও স্টেশন অফিসার সোহাগ উজ-জ্জামান উপস্থিত ছিলেন।

অগ্নিকাণ্ডসহ সকল দূর্যোগ মোকাবেলা ও নাগরিক সুরক্ষা নিশ্চিতকরণের মাধমে এশিয়ার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হিসেবে সক্ষমতা অর্জন করেছে ফায়ার সার্ভিস। তাছাড়া জীবন ও সম্পদ রক্ষায় অগ্রণি ভূমিকা পালনের মাধ্যমে নিরাপদ বাংলাদেশ গড়ে তোলার ক্ষেত্রে বিভাগটির গুরুত্ব অপরিসীম। গতি, সেবা ও ত্যাগের মূলমন্ত্র নিয়ে বাংলাদেশের সকল দুর্যোগ মোকাবেলায় তারা কাজ করে যাচ্ছে বলে সংশ্লিষ্টরা দাবি করেন।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology