আজ, শনিবার | ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ২:৪১

ব্রেকিং নিউজ :
বাংলা ১২ মাসের নাম ঠিকঠাক জানেন না মোসাদ্দিক? নববর্ষে মাগুরা জেলা পুলিশের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত শ্রীপুরে জামায়াতে ইসলামীর দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীর জামিন মঞ্জুর মাগুরায় ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার মাগুরার রায়পুরে খাল পুনঃখনন কাজের উদ্বোধন আ.লীগ রাজনীতিতে নিষেধাজ্ঞা: আইনি ভিত্তি দিল সংসদ ক্রিকেট এবং রাজনীতি নিয়ে ফেসবুকে সাকিব আল হাসানের নতুন স্টাটাস মাগুরায় হাম-রুবেলা প্রতিরোধে টিকাদান জোরদার: উদ্বুদ্ধকরণ কর্মসূচি অনুষ্ঠিত প্রধানমন্ত্রী গঠিত পিএসএসি’র সদস্য মনোনীত হলেন ইনসেপ্টার আব্দুল মুক্তাদির

রাউতড়ায় ‌’এসো মুক্তিযোদ্ধাদের গল্প শুনি’ অনুষ্ঠানের আয়োজন

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরায় সদর উপজেলার রাউতড়া গ্রামে শনিবার বিকালে ‘এসো মুক্তিযোদ্ধাদের গল্প শুনি’ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

রাউতড়া পশ্চিমপাড়া দুর্গা মন্দির প্রাঙ্গণে মোস্তফা আজিজ আর্ট স্কুলের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে উপস্থিত বিভিন্ন বয়সি শিশুদের সামনে একাত্তরের মহান স্বাধীনতা যুদ্ধ এবং সংগ্রামের দিনগুলির স্মৃতিকথা উপস্থাপন করেন বীর মুক্তিযোদ্ধা চিত্রশিল্পী আবদুল আজিজ, সাকেন আলিসহ উপস্থিত মুক্তিযোদ্ধারা।

মুক্তিযোদ্ধাদের উপস্থাপনা শেষে সংক্ষিপ্ত আলোচনা পর্বে বক্তব্য রাখেন উপস্থিত সাংবাদিক আবু বাসার আখন্দ, রূপক আইচ, লিটন ঘোষ জয়, বিতার্কিক নাহিদুর রহমান দূর্জয় সহ অন্যান্যরা।

পরে স্থানীয় শিল্পীরা সঙ্গীত পরিবেশন করেন।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology