আজ, মঙ্গলবার | ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | সন্ধ্যা ৬:৫৩

ব্রেকিং নিউজ :
মাগুরায় খুচরা সার বিক্রেতাদের মানববন্ধন; প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি মাগুরা-১ আসনের এমপির রাজনৈতিক সচিব নিয়োগ মাগুরার ছেলে জাহিদুল ইসলাম রনি প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব নিযুক্ত স্বাধীনতার মার্চ: অপারেশন সার্চলাইট থেকে বিজয়ের লাল-সবুজ পতাকা জনগণের কথা জানতে মাগুরায় ৯টি অভিযোগ বাক্স স্থাপন মাগুরায় শোভাযাত্রায় নিতাই রায় চৌধুরী ও মনোয়ার হোসেন খানের অভ্যর্থনা মাগুরায় ভিজিএফ কার্ড বণ্টন নিয়ে সংঘর্ষের ঘটনায় বিএনপির ১৪ জন গ্রেফতার মাগুরা পৌরসভার সাবেক প্রশাসকের বিরুদ্ধে আর্থিক কেলেঙ্কারির অভিযোগ আইজিপি হলেন মাগুরার সাবেক পুলিশ সুপার ভাষার জন্য ভালোবাসা

সড়ক আইনের ৭৯ ধারা বাতিলের দাবীতে মাগুরায় মানববন্ধন বিক্ষোভ সমাবেশ

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরায় সড়ক পরিবহণ আইনের ৭৯ ধারা বাতিলের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে জেলা কার-মাইক্রোবাস মালিক শ্রমিক কল্যাণ সমিতি।

বুধবার সকালে শহরের ভায়নার মোড় মাইক্রোবাস স্টাণ্ড এলাকায় অনুষ্ঠিত মানববন্ধনে জেলা শহরের ২শতাধিক মাইক্রোবাস মালিক ও শ্রমিক অংশ নেন।

এ সময় সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন মাগুরা জেলা মাইক্রোবাস মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক শামিম হোসেন লিটন, সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম বকুল, সহ-সভাপতি সবুজ সাহাসহ অন্যরা।

সড়ক পরিবহণ আইনের ৭৯ ধারা বাস্তবায়িত হলে অধিকাংশ মাইক্রোবাস মালিকই ব্যবসা করতে পারবেন না। গণ-পরিবহণ চলাচলে যার নেতিবাচক প্রভাব পড়বে। একই সঙ্গে দেশের কয়েক লাখ মালিক ও শ্রমিক বেকার হয়ে পড়বে। এ অবস্থায় তারা এ আইনের সংস্কার ও গণমুখি আইন প্রণয়নের দাবী জানান সমাবেশের বক্তারা।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology