আজ, সোমবার | ১৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | সকাল ৮:৩০

ব্রেকিং নিউজ :
মাগুরায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদ্বোধন শ্রীপুরে বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে বিএনপির দোয়া মাহফিল সরকারি কাজে বাধা দিলে দলের হলেও ছাড় নয়: নিতাই রায় চৌধুরী মাগুরায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মিছিল চিত্রাঙ্কন-আবৃত্তির পুরস্কার বিতরণে শেষ হলো মহম্মদপুরের বইমেলা বিশ্ববরেণ্য শিল্পী এস এম সুলতানের ১০৩তম জন্মবার্ষিকী মাগুরায় এসএসসি পরীক্ষায় পাশের হার ৬৮.২৪ শতাংশ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের মহাপ্রয়ান দিবসে শ্রদ্ধাঞ্জলি শরীয়তপুরের পথে পথে : মঠ, মসজিদ, মন্দির, জমিদারবাড়ি আর লোককথার এক বিস্মৃত ভূখণ্ড মাগুরায় বিদ্যুৎস্পৃষ্টে মসজিদের মুয়াজ্জিনের মৃত্যু

আগামী প্রজন্ম গড়ে তোলার হাতিয়ার হচ্ছে ছাত্রলীগ-লেখক ভট্টাচার্য

মাগুরা প্রতিদিন ডটকম : বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য বলেছেন, ছাত্রলীগ হচ্ছে এই দেশের আপামর মানুষের প্রাণের সংগঠন। ছাত্রলীগ ছাড়া এই দেশে অতিতে কোনো অর্জনই আসে নি। বাঙালির ইতিহাস মানেই ছাত্রলীগের ইতিহাস।

তিনি মঙ্গলবার দুপুরে মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ প্রাঙ্গণে মাগুরা জেলা ছাত্রলীগের বার্ষিক সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দিতে গিয়ে কথাগুলো বলেন।

দুপুর দেড়টায় মাগুরা জেলা ছাত্রলীগ সভাপতি মেহেদি হাসান রুবেলের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনের উদ্বোধন করেন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি আল নাহিয়ান খান জয়।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে মাগুরা-১ আসনের সংসদ সদস্য বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাইফুজ্জামান শিখর এবং বিশেষ অতিথি হিসেবে মাগুরা-২ আসনের সংসদ সদস্য এড. বিরেন শিকদার, জেলা আওয়ামী লীগ সভাপতি আফম আবদুল ফাত্তাহ, সহ-সভাপতি মুন্সি রেজাউল ইসলাম, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আবু নাসির বাবলু, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক খুরশীদ হায়দার টুটুল সহ আরো অনেকে বক্তব্য রাখেন।

সম্মেলনের প্রধান বক্তা ছাত্রলীগ সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য ছাত্রলীগকে আগামী প্রজন্ম গড়ে তোলার হাতিয়ার হিসেবে উল্লেখ করে বলেন, ছাত্রলীগের প্রতিটি সদস্যকে ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে হবে। ছাত্রলীগ হতে হলে বঙ্গবন্ধুকে জানতে হবে। জানতে হবে বাংলাদেশের রাজনীতি। দেশের মুক্তিযুদ্ধকে অন্তরে ধারণ করতে হবে। অনেকেই আছেন যাদেরকে আন্দোলন সংগ্রামে পাওয়া না গেলেও সংগঠনের নেতৃত্বে যাবার প্রশ্নে তারা এগিয়ে থাকেন। তাদের থেকে সকলকে সতর্ক থাকতে হবে। স্বাধীনতা বিরোধী ওইসব সুযোগ সন্ধ্যানীদের দূরে রাখতে সকলের প্রতি আহ্বান জানান তিনি।

সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি শওকতুজ্জামান সৈকত, দেবাশীষ শিকদার সিদ্ধার্থ, যুগ্ম সাধারণ সম্পাদক বেনজীর হোসেন নিশি, সৈয়দ ইমাম বাকের।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology