আজ, বৃহস্পতিবার | ১৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ৪:৫০

ব্রেকিং নিউজ :
মাগুরায় পুলিশের ওপর ছুরি নিয়ে হামলাকারী মাদক ব্যবসায়ী অপু গ্রেপ্তার এনসিপি ছাড়ছেন মাগুরা জেলা আহ্বায়ক রাসেল মজুমদার মাগুরার বিশিষ্ট ছড়াকার রোকেয়া খাতুন আর নেই মাগুরায় মহালয়ায় দেবীপক্ষের সূচনা অনুষ্ঠানে জেলা প্রশাসক জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবলে চ্যাম্পিয়ন মাগুরা পৌরসভা বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬: শুনতে হবে মনের কথা মাগুরার কলেজপাড়া থেকে ২৮ হাজার পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা টোকনের দাফন সম্পন্ন আওয়ামী লীগকে সঙ্গে নিয়ে ক্ষমতায় যেতে মরিয়া হয়ে উঠবে জামায়াত ডিজিটাল নজরদারিতে বদলে গেল শ্রীপুর সরকারি কলেজ

দুই মহাদেশ সফরের উদ্দেশ্যে দেশ ছাড়লেন এমপি মনোয়ার খান

মাগুরা প্রতিদিন : পারিবারিক ভ্রমণের মাঝে আন্তর্জাতিক অঙ্গনে ব্যস্ত রাজনৈতিক সূচি—দুই সপ্তাহের সফরে দেশ ছাড়লেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য আলহাজ্জ্ব মনোয়ার হোসেন খান।

দুই সপ্তাহের সফরে রোববার দেশ ছেড়েছেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য আলহাজ্জ্ব মনোয়ার হোসেন খান। সফরের প্রথম গন্তব্য যুক্তরাষ্ট্র, যেখানে কয়েকদিনের অবকাশ যাপনের পরই শুরু হবে তার রাজনৈতিক ব্যস্ততা।

পারিবারিক এই সফরে তার সহধর্মিনী ও কন্যাসহ মোট পাঁচজন সঙ্গী থাকলেও, সফরজুড়ে রয়েছে গুরুত্বপূর্ণ রাজনৈতিক কর্মসূচি। আগামী ৭ জুন ক্যালিফোর্নিয়ায় বিএনপি আয়োজিত প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে তার।

এ কর্মসূচি শেষে তিনি পাড়ি জমাবেন কানাডায়। দেশটির বৃহত্তম শহর টরেন্টোতে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়ের পাশাপাশি তিনজন কানাডিয়ান সংসদ সদস্যের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও নৈশভোজে অংশ নেবেন তিনি।

যুক্তরাষ্ট্র এবং কানাডায় এবারের সফর দুই সপ্তাহ দীর্ঘ হতে পারে বলে নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে।

পারিবারিক সফর হলেও আন্তর্জাতিক অঙ্গনে রাজনৈতিক যোগাযোগ জোরদারের এই উদ্যোগ নিয়ে ইতোমধ্যেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে নানা আলোচনা। তবে অনেকে এটিকে ইতিবাচক হিসেবে দেখছেন।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology